‘অনুরাগের ছোঁয়া’য় পুনর্মিলন! এক হল সূর্য-দীপা-সোনা-রূপা, আনন্দে আত্মহারা দর্শক

দর্শকের প্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল স্টার জলসার ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'। বিগত তিন বছর ধরে এক টানা সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। গল্প শুরু হয়েছিল এক কালো বর্ণের মেয়ের জীবন দিয়ে। তারপর গল্প এগিয়েছে নিজের গতিতে। সূর্য এবং দীপাকে কেন্দ্র করেই এগিয়ে চলে এই ধারাবাহিকের গল্প।

সমাজের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে কীভাবে সূর্য ও দীপা একে অপরের প্রতি তাঁদের প্রেম অটুট রাখে, তা এই ধারাবাহিকের মূল আকর্ষণ। প্রেম, পরিবার এবং সম্পর্কের জটিলতা নিয়ে এই ধারাবাহিকটি দর্শকের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে।

anurager choya

এবার দর্শকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক হল সূর্য, দীপা ও তাঁদের সন্তান সোনা ও রূপা। ধারাবাহিকে এই প্রধান চরিত্রগুলির পুনর্মিলন দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। পরিবারের এই একত্রিত হওয়া দর্শকের মনে আনন্দের ঢেউ তোলে এবং নেটদুনিয়াতেও ধারাবাহিকের এই পর্বটি ব্যাপক প্রশংসা অর্জন করে।

'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকটির এই বিশেষ পর্বটি নিয়ে দর্শকবৃন্দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সূর্য ও দীপার এই পুনর্মিলন দেখে আনন্দ এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন। ধারাবাহিকের গল্পে যে এই পুনর্মিলন নতুন মাত্রা যোগ করে দিল তা আর বলার অপেক্ষা রাখে না। এই পুনর্মিলন দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।

'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকটি তার বর্তমান জনপ্রিয়তা বজায় রেখে ভবিষ্যতেও দর্শকদের মন জয় করতে সক্ষম হবে বলে আশা করছেন ধারাবাহিকটির পরিচালক ও কলাকুশলীরা। গল্পের এই টানটান উত্তেজনাই এই ধারাবাহিককে আগামী দিনে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলেই আশাবাদী টিম 'অনুরাগের ছোঁয়া'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+