আরশি খানের সবসময় নাইটি পরার গোপন উদ্দেশ্য বিগ বসে ফাঁস করে দিলেন রাখি সাওয়ান্ত

আরশি খানের সবসময় নাইটি পরার গোপন উদ্দেশ্য বিগ বসে ফাঁস করে দিলেন রাখি সাওয়ান্ত

বিগ বস ১৪–এর বাড়িতে আরও মশলা যোগ করার জন্য বাড়ির ভেতর প্রবেশ করানো হয়েছে বিকাশ গুপ্তা, আরশি খান, রাখি সাওয়ান্ত, কাশ্মীরা শাহ, মনু পাঞ্জাবি ও রাহুল মহাজনকে চ্যালেঞ্জার্স হিসাবে। তাঁরা বিগ বসের বাড়ির সদস্যদের জীবন আরও কঠিন থেকে কঠিনতর করে তোলার সব ধরনের চেষ্টা চালিয়ে চলেছেন।

আরশি খানের সবসময় নাইটি পরার গোপন উদ্দেশ্য বিগ বসে ফাঁস করে দিলেন রাখি সাওয়ান্ত


কোয়ারেন্টাইন সময় কাটানোর পর রাখি সাওয়ান্ত প্রবেশ করেছেন বিগ বসের বাড়িতে। বাড়িতে ঢুকেই তিনি আরশি খানের সঙ্গে লড়াই শুরু করে দিয়েছেন। রাখির সঙ্গে আরশির ঝামেলা শুরু হয় এবং একে–অপরের বিরুদ্ধে খারাপ মন্তব্য করতে থাকেন। বিগ বসের নতুন পর্বে দেখা যাবে, বিকাশ ও আরশির মধ্যে যখন ঝামেলা চলছিল তখন রাখি তাঁদের দু’‌জনের ঝগড়ার মাঝে এসে পড়েন এবং আরশির নকল নাক ভেঙে দেওয়ার কথা জানান বিকাশকে। রাখি বলেন, '‌বিকাশ ঝগড়া করো না, তুমি ওঁর নকল নাক ভেঙে দাও, আরশি পুরোটাই নকল, শিল্পা শিন্ডের মতো হতে চাইছেন আরশি, সবসময় তাঁকেই অনুসরণ করছেন তিনি। আরশি মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই নকল।’‌ রাখির এই মন্তব্যের পর আরশিও থেমেথাকার পাত্রী নন, তিনিও বলেন, '‌তোমারও নকল নাক রয়েছে। হ্যাঁ, আমি শিল্পা শিন্ডে। তিনি অত্যন্ত শ্রদ্ধেয়।’‌ রাখি এরপর বলেন, '‌হ্যাঁ, আমরা উভয়ই নাক ও ঠোঁট ঠিক করিয়েছি।’

রাখি এরপর আরও বলেন, '‌এই বাড়িতে কেউ কারোর ওপর হাত তুলতে পারবেন না। আমি রয়েছি এখানে।’‌‌ তাঁরা একে–অপরকে চুরেল বলে সম্বোধন করেন এবং রাখি আরশিকে '‌সস্তা চুরেল বলেন এবং জানান যে তাঁর মুখ থেকে করোনা বেরিয়ে আসছে। রাখি এও বলেন, '‌আমি করোনার ভ্যাকসিন, আণায় দেখে করোনা পালিযে যাবে।’‌ এরপর সকলে যখন ডাইনিং রুমে একত্রিত হয়ে বসেন, সেখানে নিক্কি তাম্বোলি জানান যে তাঁর ভাই হিপ রিপ্লেসমেন্ট করিয়েছেন। রাখি এই কথা শুনে অবাক হন এবং জানান যে এ ধরনের বিষয়ও হয় তাঁর জানা ছিল না। এরপর রাখি সাওয়ান্ত ফের আরশিকে উদ্দেশ্য করে বলেন, '‌আমি এটা নিয়ে ভাহছি না। কিন্তু আরশির নিতম্ব কম করিয়ে দাও। আরশি তাঁর পেছনে সোফা বহন করে চলেছেন। কেন জানো তিনি সবসময় নাইটি পরেন, ওই সোফার মতো নিতম্ব লোকানোর জন্য।’‌ আরশি যদিও রাখির এই মন্তব্যে কোনও প্রতিক্রিয়া দেননি এবং তিনি কাশ্মীরা শাহকে জানিয়েছেন যে তিনি ন্যাশনাল টিভিতে খারাপ শব্দ ব্যবহার করবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+