এই সপ্তাহে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারেন ‌কি নিকি তাম্বোলি?‌

এই সপ্তাহে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারেন ‌কি নিকি তাম্বোলি?‌

ফাইনালের যত কাছে আসছে বিগ বস ১৪ ততই রোমাঞ্চকর হয়ে উঠছে। টাস্ক নিয়ে সদস্যদের মঝ্যে ঝগড়া, কখনও কখনও নমিনেশন নিয়ে বাক–বিতণ্ডা দর্শকদের বেশ মনোরঞ্জন করছে। আগামী সপ্তাহে বাড়ির সদস্য তথা প্রতিযোগীদের সমর্থনে বাড়িতে প্রবেশ করবে পরিবারের সদস্যরা।

এই সপ্তাহে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারেন ‌কি নিকি তাম্বোলি?‌

অন্যদিকে এই সপ্তাহেই হয়ত কম ভোট পেয়ে শো ছেড়ে বেরিয়ে যেতে পারেন নিকি তাম্বোলি। বিকাশ গুপ্তা ও নিকির মধ্যে খুব কম ভোটের ব্যবধান ছিল বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, রাহুল বৈদ্য বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারেন।

জানা গিয়েছে, বিগ বসের নির্মাতারা বিকাশ গুপ্তাকে সমর্থনের জন্য শেফালি বাগ্গাকে বাড়ির ভেতরে যাওয়ার প্রস্তাব দিয়েছে। এমনকী জ্যাসমিন ভাসিন আলি গনিকে সমর্থন করার জন্য বাড়িতে প্রবেশ করবেন। এছাড়াও অভিনব শুক্লার জন্য রাহুল মহাজন ও মনু পাঞ্জাবি সমর্থন করতে আসবেন ইজাজ খানকে। এর অর্থ হল, ইজাজ ফের বাড়িতে প্রবেশ করবেন বিগ বসের ট্রফি জেতার লক্ষ্যে এবং দেবলীনা ভট্টাচার্য বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন।

তবে রাহুল বৈদ্যর জন্য বাড়িতে কে আসবেন তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। কারণ রাহুলের প্রমিকা দিশা পারমার বিগ বসের বাড়িতে প্রবেশ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। রুবিনা দিলায়েকের সমর্থনে কে আসছেন তাও এখনও জানা যায়নি। বিগ বস ১৪–এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে ২১ ফেব্রুয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+