বাংলা সিরিয়ালের শ্যুটিং ঘিরে ফের জট! টেলি-পাড়ায় কী ঘটছে
ফের একবার শ্যুটিং ঘিরে টেলি-পাড়ায় জট। নতুন ধারাবাহিকের শ্যুটিং যার জেরে বিপত্তিতে পড়েছে। কোনও সংগঠনের নাম উল্লেখ না করেই এই শ্যুটিং নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, মেগাসিরিয়ালের প্রডিউসার ইউনিয়ন যতদিন না পর্যন্ত আমাদের মাদার বডিফেজারেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করছে , ততদিন নতুন কোনও মেগাসিরিয়ালের শ্যুটিং বা সেটের কাজ আমরা করব না। তবে কে বা কারা এই বিজ্ঞপ্তি জারি করেছে তা জানা যাচ্ছে না। দাবি করা হচ্ছে এটা সকলের সম্মিলিত সিদ্ধান্ত। এমনই তথ্য উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।

এদিকে, ধুলোকণা, সর্বজয়া, মন ফাগুনের মতো সিরিয়ালের শ্যুটিং শুরু হচ্ছে। তার মাঝে এই বিজ্ঞপ্তি আসায় স্বভাবতই প্রশ্ন উঠছে , তাহলে কি অ্যাক্রোপলিস এন্টারনেটমেন্ট, ব্লুজ এন্টারটেনমেন্ট, ম্যাজিক মোমেন্টস সরিন্দর ফিল্মের প্রযোজিত একের পর এক সিরিয়ালে কোপ পড়তে চলেছে? কারণ বিজ্ঞপ্তিতে নতুন ধারাবাহিকের কথা বলা হয়েছে।
এদিকে, কোন চুক্তিতে স্বাক্ষর তা নিয়ে রয়েছে একের পর এক প্রশ্ন। জানা গিয়েছে, করোনা কালে কোন সিরিয়ালের শ্যুটিংয়ে কতজন টেকনিশিয়ান থাকবেন, বা তাঁদের বেতন কী হবে, তা নিয়ে ফেডারেশনের সঙ্গে চুক্তি হওয়ার কথা রয়েছে প্রযোজনা সংগঠনগুলির। আর সেই ইস্যুতেই সংঘাত বলে শোনা যাচ্ছে। আপাতত অপেক্ষা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার। গত কয়েক মাস ধরে অস্বস্তিকর অবস্থায় রয়েছে টেলিপাড়া। এরপর করোনার কালে কার্যত লকডাউন কাটিয়ে শুটিং শুরুর দিন থেকে শুরু হয় সংঘাত। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা হলেও ফের জট দেখা যাচ্ছে।












Click it and Unblock the Notifications