প্রেমে পড়েছেন নেহা বাসিন? কার প্রেমে জানেন?‌ জানতে হলে দেখুন বিগ বস ওটিটি

প্রেমে পড়েছেন নেহা বাসিন? কার প্রেমে জানেন?‌ জানতে হলে দেখুন বিগ বস ওটিটি

বিগ বস ওটিটিতে নতুন সপ্তাহ নিয়ে এল নতুন নাটক সঙ্গে। বিগ বস ওটিটির ১৪ তম দিনে নতুন টুইস্ট দেখা দিল ঘরের মধ্যে। বিগ বসের পক্ষ থেকে প্রতিযোগীদের সুযোগ দেওয়া হবে নিজেদের কানেকশনকে পরিবর্তন করার জন্য। প্রতিযোগীরা চাইলে নিজেদের পুরনো কানেকশনের বদলে নতুন কানেকশন তৈরি করতে পারবেন।

নেহা–মিলিন্দ আলাদা

নেহা–মিলিন্দ আলাদা

ইতিমধ্যেই দর্শকদের হতচকিত করে নেহা বাসিন মিলিন্দ গাবার সঙ্গে তাঁর কানেকশন ভেঙে দেবেন। সঙ্গীত দুনিয়ার এই দুই শিল্পী একে-অপরের কানেকশন হয়েই বিগ বস ওটিটির ঘরে প্রবেশ করেছিলেন। এই টাস্কে এও দেখা যাবে এই কানেকশনকে কেন্দ্র করে বাড়িতে ধুন্ধুমার লড়াইয়ের সৃষ্টি হতে। বিবি ওটিটির ১৪তম দিনে আরও একটি চাঞ্চলকর তথ্য সামনে আসবে। যেখানে রাকেশ বাপতকে বলতে শোনা যাবে যে নেহা বাসিন প্রতীক সহেজপালের প্রেমে পড়েছেন। ১৪তম পর্বে জিশান খানকে সঞ্চালক করণ জোহরের বিরুদ্ধে কথা বলতেও শোনা যাবে এবং মিলিন্দ গাবা করণ জোহরকে পক্ষপাতিত্ব করার জন্য দোষারোপ করবেন।

নতুন কানেকশন তৈরি

নতুন কানেকশন তৈরি

বিগ বস ওটিটিতে জিশান খান প্রথম প্রতিযোগী ছিলেন যিনি তাঁর কানেকশন বদল করেছিলেন। নতুন সপ্তাহ শুরু হয়েছে নতুন টাস্ক দিয়ে। বাড়ির মেয়ে প্রতিযোগীদের ওপর দায়িত্ব পড়েছে ছেলেদের মন জয় করার এবং ছেলেদেরকে হৃদয় দিতে হবে। অন্যদিকে ছেলেরা চাইলে সেই হৃদয় গ্রহণ করে সেই মেয়েটির সঙ্গে নিজের কানেকশন বানাতে পারেন অথবা সেই মেয়ের হৃদয় ভেঙে দিয়ে বাড়ির অন্য মেয়েদেরকে তাঁদের সঙ্গে কানেকশন তৈরির সুযোগ করে দিতে পারেন। মেয়েদেরকে এই টাস্কের জন্য বিগ বসের পক্ষ থেকে লাল রঙের হার্টের কাট-আউট দেওয়া হয়েছে। টাস্কে দেখা যাবে শমিতা শেট্টি তাঁর হৃদয় রাকেশ বাপতকে দেন পুনরায় তাঁর সঙ্গে কানেকশন করার জন্য। শমিতা বলেন, '‌আমার কানেকশন হিসাবে আমি তোমাকে ফিরে পেতে চাই।'‌

প্রতীক কানেকশন ভাঙেন অক্ষরার সঙ্গে

প্রতীক কানেকশন ভাঙেন অক্ষরার সঙ্গে

নিশান্ত ভাটকেও দেখা গিয়েছে মুস জাট্টানার হার্ট গ্রহণ করতে। এই দু'‌জনের মধ্যে প্রথমে রোম্যান্টিক কানেকশন দেখা গিয়েছিল এবং তাঁরা দু'‌জন কিছু মধুর মুহূর্ত একে-অপরের সঙ্গে কাটিয়েছেন এই বিগ বসের বাড়িতে। অক্ষরা তাঁর পুরনো কানেশকশন প্রতীককেই ফিরে পেতে চান। যদিও নেহা বাসিন মিলিন্দ গাবার হার্ট ভেঙে তাঁদের মধ্যেকার কানেকশন ভেঙে দেন। টাস্ক আরও মজাদার হয়ে ওঠে যখন প্রতীক অক্ষরার হার্ট গ্রহণ করে তা ভেঙে দেন এবং পরে নেহা বাসিনের হার্ট গ্রহণ করেন।

জিশানের সঙ্গে দিব্যার কানেকশন

জিশানের সঙ্গে দিব্যার কানেকশন

বাড়িতে পুরনো কানেকশনের পাশাপাশি নতুন কানেকশন হিসাবে দেখা দেয় অক্ষরা-মিলিন্দ ও নেহা-প্রতীককে। জিশান খুব খুশিমনে আবারও দিব্যা আগরওয়ালের হৃদয় গ্রহণ করেন। এর আগে জিশান উরফি জাভেদের সঙ্গে তাঁর কানেকশন ভেঙে দিয়ে দিব্যার সঙ্গে নতুন কানেকশন তৈরি করেছিলেন, যার ফলে উরফিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়।

 নেহা–প্রতীক রোম্যান্স চর্চা

নেহা–প্রতীক রোম্যান্স চর্চা

এরই মাঝে রাকেশ বাপত তাঁর কানেকশন শমিতা শেট্টিকে জানান যে নেহা বালিন প্রতীক সহজেপালের প্রেমে পড়েছেন এবং রাকেশের কথায় নিশান্ত ভাটও সম্মতি জানান। যদিও শমিতা এটা মানতে চান না এবং জানান যে নেহা তাঁর বিবাহিত জীবনে খুশি রয়েছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+