নেহা বাসিন, করণ নাথ, দেখে নিন আর কারা কারা থাকছেন করণ জোহরের বিগ বস ওটিটিতে

দেখে নিন আর কারা কারা থাকছেন করণ জোহরের বিগ বস ওটিটিতে

বিগ বসের নতুন সিজন খুব শীঘ্রই শুরু হতে চলেছে। বিতর্কিত রিয়্যালিটি শো বিগ বস ১৫ এবার স্ট্রিম হবে ভুটে এবং তার নাম রাখা হয়েছে বিগ বস ওটিটি। এই প্রথমবার এই সো ওটিটিতে সম্প্রচার হতে চলেছে। টিভিতে প্রিমিয়ারের আগেই ওটিটিতে এই বিগ বস দেখা যাবে। ছয় মাসের দীর্ঘ সফরের মাত্র ৬ সপ্তাহের পর্ব ওটিটিতে দেখানো হবে। তবে ওটিটিতে এই শোয়ের সঞ্চালক সলমন খান নন, বরং পরিচালক করণ জোহর শোয়ের সঞ্চালনার ভূমিকায় থাকবেন। রবিবার অর্থাৎ ৮ অগাস্ট ভুটে বিবি ওটিটির প্রিমিয়ার হতে চলেছে।

বিগ বসের ওটিটি প্রতিযোগিতার তালিকা

বিগ বসের ওটিটি প্রতিযোগিতার তালিকা

ভুট কিছু প্রতিযোগীদের নাম ফাঁস করেছে। যার মধ্যে সঙ্গীত শিল্পী নেহা বাসিন, অভিনেতা জিশান খান, করণ নাথ ও অক্সরা সিং রয়েছেন। যদিও সম্ভাব্য প্রতিযোগিদের নিয়ে দর্শকদের মনে কৌতুহলের শেষ নেই। গায়িকা নেহা বাসিনের নাম প্রতিযোগি হিসেবে সবার প্রথম ঘোষণা করেছে ভুট। এবার এক এক করে বাকি প্রতিযোগীদের নাম ঘোষণার পালা।

দেখে নিন বিগ বসের ওটিটিতে কারা কারা আসছেন—

১) নেহা বাসিন

২)‌ জিশান খান

৩)‌ করণ নাথ

৪)‌ অক্সরা সিং

৫)‌ দিব্যা আগরওয়াল

৬)‌ নিশান্ত ভাট

৭)‌ রাকেশ বাপত

৮)‌ ঋদ্ধিমা পণ্ডিত

৯)‌ মিলিন্দ গাবা

১০) প্রতীক সেহজপাল

প্রতিযোগীদের পরিচয়

নেহা বাসিন ও মিলিন্দ গাবা সঙ্গীত শিল্পী এবং নিশান্ত ভাট কোরিওগ্রাফার, যিনি বহু রিয়্যালিটি ডান্স শোতে সহযোগিতা করেছেন। অক্সরা সিং জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী অন্যদিকে প্রতীক সেহজপাল এবং দিব্যা আগরওয়াল রিয়্যালিটি টিভি তারকা, যাঁরা এম টিভির একটি শোতে অংশ নিয়েছিলেন। ইয়ে দিল আশিকানা ও পাগলপন সিনেমার জন্য পরিচিত করণ নাথ। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার হিসাবে খ্যাতি পেয়েছেন জিশান খান, তাঁকেও দেখা যাবে বিগ বসের ওটিটিতে। টেলি তারকা ঋদ্ধিমা পণ্ডিতকেও এই বিগ বসের শোতে দেখতে পারবেন দর্শকরা। ডিজিটালে মোট ১২ জন প্রতিযোগিকে দেখতে পাওয়া যাবে ওটিটি বিগ বস ১৫-এর সিজনে। মোট ৬ সপ্তাহ ধরে চলবে ট্রফির জন্য লড়াই। ৬ সপ্তাহ পর তা পাঠানো হবে কালার্সে। আর এই বিগ বস ওটিটি-তে থাকবে জনতা ফ্যাক্টর।

 করণ জোহর সঞ্চালক

করণ জোহর সঞ্চালক

ভুটের পক্ষ থেকে নেহা বাসিন ও অক্সরা সিংয়ের প্রোমো ভিডিও প্রকাশ করা হয়েছে। দু'‌জনের সোয়াগই দর্শকদের দারুণভাবে মনোরঞ্জন করবে বলে মনে করা হচ্ছে। ওটিটিতে সঞ্চালক করণ জোহর হলেও টেলিভিশনের পর্দায় সলমন খানকেই এই শো সঞ্চালনা করতে দেখা যাবে। ৮ অগাস্ট রবিবার ভুটে বিবি ওটিটির প্রতিযোগীরা একে একে প্রবেশ করবেন বিগ বসের বাড়িতে। এরপরই জমে উঠবে খেলা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+