গোয়ায় চুটিয়ে ছুটি কাটাচ্ছেন নীল–তৃণা, সোশ্যাল মিডিয়ায় ছবি দিতেই শোরগোল নেট দুনিয়ায়
গোয়ায় চুটিয়ে ছুটি কাটাচ্ছেন নীল–তৃণা, সোশ্যাল মিডিয়ায় ছবি দিতেই শোরগোল নেট দুনিয়ায়
চলতি বছরের ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েন টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। বিয়ের পর গ্র্যান্ড রিসেপশন আর তারপরই দু’জনেই ব্যস্ত হয়ে পড়েন কাজের জগতে। তাই সেভাবে মধুচন্দ্রিমা হয়ে ওঠেনি। তবে সম্প্রতি এই জুটিকে গোয়ার সমুদ্র সৈকতে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, কাজ থেকে অবসর পেয়েই নীল ও তৃণা নাকি চলে গিয়েছেন গোয়াতে হানিমুনে।

বন্ধুদের নিয়ে হানিমুনে নীল–তৃণা
নীল ও তৃণার জীবনে বন্ধুরা অনেকটা জায়গা জুড়ে রয়েছেন। আর তাই সব জায়গাতেই তাঁদের দেখা যায়। এপ্রিলে একবার বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গেছিলেন তৃণা আর নীল। এবার তাঁরা একসঙ্গে পাড়ি দিলেন গোয়ায়। বর্ষাকালে সমুদ্র সৈকতের সৌন্দর্য বর্ণনাতীত, বাঘা বিচের সেই সৌন্দর্যই উপভোগ করছেন এই দম্পতি। ইতিমধ্যেই একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নীল তৃণা।

গোয়া বিচে কাটছে দিন
বাগা বিচে তোলা একটি যুগল ছবি শেয়ার করেছেন নীল। গোয়ার আমেজ মিলিয়ে স্বামী স্ত্রী দুজনকেই দেখা গিয়েছে রঙিন পোশাকে। নীলকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন তৃণা। ছবিতে এক ঘন্টার মধ্যে লাইকের সংখ্যা ছাড়িয়েছে দশ হাজার। ছবি-পোস্ট ছাড়াও, রিল করছেন চুটিয়ে নীল ও তৃণা। গোয়াতে গিয়ে স্যাটারডে নাইট জমবে না তা কখনও হয়। শনিবারের রাতটাও বেশ দারুণভাবে উপভোগ করলেন এই দম্পতি। জোরদার খাওয়া দাওয়া, পার্টি, ডান্স সব মিলিয়ে গোয়ায় দারুণভাবে ছুটি উপভোগ করছেন নীল-তৃণা।

নীল–তৃণার দাম্পত্য জীবন
দেখতে দেখতে ছয় মাস পেরিয়ে গেল নীল তৃণার বিয়ের। ১২ বছর চুটিয়ে প্রেম করার পর রাজকীয়ভাবে বিয়ে সারেন নীল-তৃণা। বাগদান পর্ব থেকে বিয়ে সবেতেই রাজকীয়তা দেখা গিয়েছিল। বিয়ের পর দাম্পত্য জীবনও দারুন উপভোগ করছেন নীল ভট্টাচার্য্য ও তৃণা সাহা। প্রেমের মাসেই নিজেদের সম্পর্ককে চিরবন্ধনে বেঁধেছেন দু'জনে। সম্প্রতি দাম্পত্য জীবনের ছয় মাস পূর্তি উপলক্ষে একটি ছবি শেয়ার করেছিলেন নীল। কেক কেটে নিজেদের ৬ মাসের বিবাহিত জীবন উদযাপন করেছেন। সোশ্যাল মিডিয়ায় অন্যান্য জুটির মতোই যথেষ্ট অ্যাক্টিভ নীল ও তৃণা। নিজেদের ছোট ছোট দাম্পত্য জীবনের টুকরো ছবি তাঁদের সোশ্যাল মিডিয়াতে প্রায়ই দেখা যায়। বিয়ের পর প্রথম জামাই আদরেও কিছু কমতি রাখেননি তৃণার অভিভাবকেরা। পেট পুজোর সব খাবারই হাজির ছিল নীলের থালায়।

নীল–তৃণার সিরিয়ালের শুটিং
আপাতত দুই জনপ্রিয় মেগা সিরিয়াল কৃষ্ণকলি ও খড়কুটোর মুখ্য চরিত্রে অভিনয় করছেন নীল আর তৃণা। টিআরপি লিস্টের প্রথম দশে তাদের একে অপরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই। দুজনেই দিন-রাত এক করে শ্যুট করেন, তারই মাঝে চারদিনের এই ব্রেকে আনন্দে আত্মহারা দুজনেই।
ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম












Click it and Unblock the Notifications