বিগ বসের বাড়িতে নতুন সম্পর্কের সূচনা, বাড়ির কোন সদস্যের প্রেমে পড়লেন পবিত্র পুনিয়া?‌

বিগ বসের বাড়িতে নতুন সম্পর্কের সূচনা, বাড়ির কোন সদস্যের প্রেমে পড়লেন পবিত্র পুনিয়া?‌

‌বিগ বসের প্রত্যেক সিজনেই বাড়ির কোনও না কোনও সদস্যদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। ব্যতিক্রম নয় এ বছরের বিগ বস ১৪। এই সিজনেও বাড়িতে বসন্তের আগমন হয়েছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন কাদের কথা বলছি। পবিত্র পুনিয়া ও ইজাজ খান। গত দু’‌প্তাহ ধরে পবিত্র ইজাজের প্রতি তাঁর অনুভূতির কথা প্রকাশ করেছেন। কিন্তু ইজাজ যেন আরও নিজেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছেন পবিত্রর কাছ থেকে। সম্প্রতি নতুন প্রোমোতে দেখা যাবে পবিত্র পুনিয়া জাজের ব্যাপারে আলোচনা করছেন জান কুমার শানুর সঙ্গে, অন্যদিকে ইজাজের সঙ্গে পবিত্রকে নিয়ে নিক্কি মজা করছেন।

বিগ বসের বাড়িতে নতুন সম্পর্কের সূচনা, বাড়ির কোন সদস্যের প্রেমে পড়লেন পবিত্র পুনিয়া?‌


প্রোমোতে দেখা গিয়েছে, নিক্কিকে প্রশ্ন করছেন ইজাজ তিনি তাঁর দাঁড়ি রঙ করবেন কিনা, সেখানে নিক্কি মজা করে জানান যে এ বিষয়ে তিনি যেন পবিত্রকে জিজ্ঞাসা করেন, এরপরই ইজাজের মুখে স্মিত হাসি দেখা যায়। নিক্কি ইজাজকে জিজ্ঞাসা করেন, '‌দিন–রাত পবিত্র শুধু ইজাজের কথাই বলেন। ইজাজ আপনি কি অনুভব করেন?‌’‌ এরপর আমরা পবিত্রকে দেখতে পাই, যেখানে তিনি জানের সঙ্গে ইজাজের ব্যাপারে কথা বলছেন। পবিত্র স্বীকার করেন, '‌আমরা এখানে আসার পর সব বদলে গেল। আমি জানি না ইজাজের সঙ্গে আমার এই সম্পর্ককে আমি কি নাম দেব।’‌ জান এরপর পবিত্রকে বলেন, '‌ইজাজ যেমন তুমি সেভাবেই তাঁকে গ্রহণ কর এবং তুমি যেমন ইজাজও তোমায় সেভাবেই গ্রহণ করবে।’‌

গত দু’‌সপ্তাহে দর্শকরা দেখেছেন যে পবিত্র কীভাবে ইজাজকে জড়িয়ে ধরেছেন, তাঁর পিঠ চাপড়েছেন এবং এমনকী তাঁর কপালেও চুমু খেয়েছেন। কিছু সপ্তাহ আগে পবিত্র ও ইজাজের মধ্যে তিক্ত সম্পর্কের শুরু হলেও পরে আবার তা মধুর হয়ে যায়। পবিত্র ইজাজকে নমিনেটও করেন কিন্তু তার জন্য তিনি ইজাজের কাছে ক্ষমাও চান। তবে এই সম্পর্কের জল পরবর্তীকালে বিগ বসের বাড়িতে কতদূর গড়ায় এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+