ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে ‘‌দ্য কপিল শর্মা শো’‌‌, সোশ্যাল মিডিয়ায় নিজেই কারণ জানালেন কপিল

ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে ‘‌দ্য কপিল শর্মা শো’‌‌, সোশ্যাল মিডিয়ায় নিজেই কারণ জানালেন কপিল

ফের বাবা হতে চলেছেন টিভি সঞ্চালক কপিল শর্মা। বৃহস্পতিবার তিনি এই খবর নিশ্চিত করে জানিয়েছেন যে তাঁর স্ত্রী গিনি ছটরত অন্তঃসত্ত্বা। এই ঘোষণার একসপ্তাহ আগে কপিল শর্মার জনপ্রিয় শো '‌দ্য কপিল শর্মা শো’‌ এই মরশুমের জন্য শেষ হতে চলেছে এবং ফেব্রুয়ারিতেই এই শোযের সম্প্রচার বন্ধ হয়ে যাবে।

ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে ‘‌দ্য কপিল শর্মা শো’‌‌, সোশ্যাল মিডিয়ায় নিজেই কারণ জানালেন কপিল


আসলে সোশ্যাল মিডিয়ায় এই শোয়ের সম্প্রচার বন্ধ হওয়ার কারণে অনেক অনুগামীরাই কপিলকে এ বিষয়ে প্রশ্ন করতে থাকেন, ফ্যানেদের মধ্যে একজনের উত্তরে কপিল জানিয়েছেন যে তাঁর এখন বাড়িতে তাঁর স্ত্রীর সঙ্গে থাকা দরকার কারণ তাঁরা তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে চলেছেন। ওই ব্যবহারকারী কপিলকে জিজ্ঞাসা করেন যে, '‌কপিল শর্মা স্যার, শোয়ের সম্প্রচার বন্ধ কেন হচ্ছে?‌’‌ কপিল এর জবাবে বলেন, '‌কারণ আমার এখন বাড়িতে থাকা প্রয়োজন আমার স্ত্রীর সঙ্গে, আমরা দ্বিতীয় সন্তাকে স্বাগত জানাতে চলেছি।’‌ কপিল নিশ্চিত করে জানিয়েছেন যে তিনি ব্রেক চান। তাঁর অনুগামীদের অনুরোধে কপিল তাঁর প্রথম কন্যা সন্তানের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে সে হাঁটছে।

এর আগে জানুয়ারিতে কপিল '‌শুভ সংবাদ’‌কে ইংলিশে কি বলে টুইটে লিখে বেশ হইচই ফেলে দিয়েছিলেন। তখনই অনেকে মনে করেছিলেন যে তিনি বাবা হতে চলেছেন দ্বিতীয়বার। দ্য কপিল শর্মা শো টেলিভিশনে বেশ জনপ্রিয়। কপিল শর্মা এই শোয়ের সঞ্চালক হিসাবে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+