ইস্মার্ট জোড়িতে দেখুন জামাইষষ্ঠীর স্পেশাল পর্বে বৌমাষষ্ঠী!
ইস্মার্ট জোড়িতে দেখুন জামাইষষ্ঠীর স্পেশাল পর্বে বৌমাষষ্ঠী!
বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই আগে। তাঁর মধ্যে জামাইষষ্ঠীর কিন্তু একটা আলাদাই গুরুত্ব রয়েছে। চলতি বছরে জুন মাসের ৫ তারিখ, ২১ জ্যৈষ্ঠ রবিবার পড়েছে জামাইষষ্ঠী। আর এই দিনে জামাইরা পাঞ্জাবি, পায়জামা পরে হাতে আম, লিচু, মিষ্টি ও নানান উপহার নিয়ে শ্বশুর বাড়িতে উপস্থিত হন। আর তাঁদের আদর অ্যাপায়ণে ভরিয়ে দেন শাশুড়িরা। তবে, যুগ যুগ ধরে চলেছে জামাইষষ্ঠী। কিন্তু কখনও কী ভেবে দেখেছেন যদি বৌমাষষ্ঠী হতো তাহলে কেমন হতো? এবার অনীকের মা দেবলীনাকে দিলেন বৌমাষষ্ঠী! হ্যাঁ এমনই স্পেশাল পর্ব দেখানো হবে রবিবার, ৫ জুন রাত সাড়ে ৯ টায় স্টার জলসায় ইস্মার্ট জোড়িতে।

স্টার জলসায় ইস্মার্ট জোড়ি রিয়্যালিটি শো হোস্ট করেন অভিনেতা জিৎ। এই স্পেশাল দিনে এই শোতে উপস্থিত গায়ক অনীক, দেবলীনা, অনীকের মা –সহ অনেকে। সেখানে এসে অনীকের মা বলেন, আমি বৌমাকে সারপ্রাইজ দিতে চাই। বর্তমানে ফাদারস ডে, মাদারস ডে, ফেন্ডশিপ ডে কত কিছুই তো বেরিয়েছে, সেই সঙ্গে জামাইষষ্ঠী তো আছেই। তাহলে কেন আমাদের বৌমারা অবহেলিত হবে। কারণ তিনি চান যে বৌমাষষ্ঠীও হোক। সেটাতে সহমত জানিয়েছেন অভিনেতাও। কি মজার ব্যাপার বলুন!
অনীকের স্ত্রীকে সাদরে অ্যাপ্যায়ন করে বৌমাষষ্ঠী দিলেন তাঁর মা। যেভাবে একজন শাশুড়িরা তাঁদের প্রিয় জামাইদের জামাইষষ্ঠী দেন। সেভবেই ইস্মার্ট জোড়ির শোতে সাজিয়ে গুছিয়ে বৌমাকে খেতে দিয়েছেন তিনি। শুধু তাই নয় কপালে পড়িয়ে দিয়েছেন চন্দনের টিপও। সেই সঙ্গে মাথায় ধান, দূর্বা দিয়ে আশীর্বাদ করতে একদম ভোলেননি তিনি। তারপর প্রদীপকে সামনে রেখে তাঁর শুভ কামনাও করেছেন। পাখার বাতাস করে পরম যত্নের সঙ্গে বৌমাকে ভাতও খাইয়ে দিয়েছেন তিনি। এই দৃশ্য চোখে পড়ার মত! জানেন খাবারের মেনুতে কি কি ছিল? কী ছিল না সেটা বলুন, সরু চালের ভাত, নানান ধরনের ভাজা, লুচি, মাংস, মিষ্টি। শুধু কী তাই ছিল নানান ধরনের ফলও। যাকে বলে জমিয়ে খাওয়া দাওয়া।
শোতে উপস্থিত ছিলেন সপত্নীক অভিনেতারা, ছিলেন ভরতকল ও তাঁর স্ত্রী, গায়ক রূপঙ্কর, স্ত্রী। ছিলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় ও ময়না মুখোপাধ্যায়, গীতশ্রী রায়-সহ অন্যান্যরা। এই স্পেশাল পর্ব কিন্তু একেবারেই মিশ করবেন না। এটি দেখতে অবশ্যই চোখ রাখুন স্টার জলসায় ৫ জুন, রাত সাড়ে ৯ টায়।












Click it and Unblock the Notifications