বিগ বস ১৪–এর বিজয়ী কি রুবিনা দিলায়েক?‌ তেমনই আভাস মিলছে শোয়ের পক্ষ থেকে

বিগ বস ১৪–এর বিজয়ী কি রুবিনা দিলায়েক?‌

বিগ বস ১৪ এবার পৌঁছে গিয়েছে তার চূড়ান্ত সপ্তাহে। আর মাত্র ৬ দিন পর ২১ ফেব্রুয়ারি এই রিয়ালিটি শোয়ের ফাইনাল। আর তখনই জানা যাবে বিগ বস ১৪–এর বিজয়ী কে হবেন।

বিগ বস ১৪–এর বিজয়ী কি রুবিনা দিলায়েক?‌ তেমনই আভাস মিলছে শোয়ের পক্ষ থেকে

এর আগে রুবিনা দিলায়েকের হাত ধরে নিকি তাম্বোলি টিকিট টু ফাইনালে জিতে ফাইনাল পর্বের সপ্তাহে পৌঁছে গিয়েছেন। অন্যদিকে রাখি সাওয়ান্তও বিজয়ীর অর্থ থেকে ১৪ লক্ষ টাকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সোজা ফাইনাল সপ্তাহে চলে গিয়েছেন। অন্যদিকে রুবিনা, আলি ও রাহুলের প্রচুর অনুগামী রয়েছেন, তাই এটা ভাবতে কষ্ট হবে না যে বাড়ির বাইরে দেবলীনা যাবেন। এই উইকেন্ড কা ওয়ারে দেবলীনা ভট্টাচার্য বাড়ির বাইরে চলে যান এবং সপ্তাহের মাঝে হয়ত আরও একজন নমিনেট হতে পারেন। বিগ বসের বিশেষ সূত্রের খবর, বাড়িতে আলি গনি, রাহুল বৈদ্য, রাখি সাওয়ান্ত ও রুবিনা দিলায়েক শেষ পর্যন্ত টিকে থাকবেন। নিকির বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিগ বস ১৪–এর বিজয়ীর তাজ উঠতে পারে রুবিনা দিলায়েকের মাথায়। কারণ তিনি বাড়ির মধ্যে হেভিওযেট সদস্য। রুবিনা বিগ বস শুরু হওয়ার প্রথম থেকে রয়েছেন এবং পুরো সিজনে তাঁকে নিয়ে যথেষ্ঠ খবর হয়েছে। শুধু তাই নয়, তিনি অন্য সদস্যদের দ্বারা বারংবার নমিনেট হওয়া সত্ত্বেও তাঁর বাইরে থাকা অসংখ্য দর্শকদের জন্য তিনি নমিনেশন থেকে প্রতিবারই সুরক্ষিত হয়েছেন। আরশি খান হোক বা কবিতা কৌশিক অথবা রাখি সাওয়ান্ত সকলর সঙ্গেই ঝগড়ায় বাজিমাত দিয়েছেন রুবিনা। প্রত্যেক উইকেন্ড কা ওয়ারে সলমনের তিরস্কারের মুখে পড়তেন রুবিনা। সলমন খান ও বাড়ির সদস্যদের বারংবার নিশানায় রুবিনা আসায়, বাইরে থাকা তাঁর অনুগামী ও শুভাকাঙ্খীদের থেকে তিনি যথেষ্ট সমবেদনা আদায় করতে সফল হয়েছেন। তাই হয়ত এই মরশুমের বিগ বস জেতার সম্ভাবনা রয়েছে রুবিনার। বিগ বসের খেলায় রুবিনা খেলেছেন যথেষ্ট দক্ষতার সঙ্গে। সব টাস্কেই নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছেন তিনি। কারোর সঙ্গে যখন রুবিনা বচসায় জড়িয়েছেন, নিজের দৃষ্টিভঙ্গী সবসময় দৃঢ়তার সঙ্গে রাখার চেষ্টা করেছেন। টুইটারে এখন ট্রেন্ড চলছে, ‌'‌যোগ্য বিজয়ী রুবিনা’‌। তবে বিগ বসের এই মরশুমের শো কে জিতবেন তা জানা যাবে ২১ ফেব্রুয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+