পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ‘‌নয়ন’‌, জানুন শ্রুতি দাসের প্রেমে পড়ার গল্প

পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ‘‌নয়ন’‌

'‌ত্রিনয়নী’‌ ধারাবাহিকের নয়ন তথা শ্রুতি দাস চুটিয়ে প্রেম করছেন এবং তিনি তাঁর প্রেম নিয়ে যথেষ্ট খোলামেলা। সেই প্রেম নাকি এতটাই মাখোমাখো যে ইন্ডাস্ট্রির কারও জানতে বাকি নেই। কিন্তু জানেন কী কার সঙ্গে শ্রুতি তথা নয়ন জমিয়ে প্রেম করছেন?‌ শ্রুতি তাঁর নিজের ধারাবাহিক '‌ত্রিনয়নী’‌র পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেম করছেন।

প্রেম করছেন নয়ন

প্রেম করছেন নয়ন

গত বছরই শ্রুতি তাঁর ফেসবুকের স্ট্যাটাসে '‌ইন আ রিলেশনশিপ'‌ লিখে জল্পনা বাড়িয়ে দিয়েছিলেন। তবে বেশিদিন রহস্য আর ধরে রাখতে পারেননি তিনি। কিছুদিনের মধ্যেই স্বর্ণেন্দুর জন্মদিন উপলক্ষ্যে তাঁর সঙ্গে স্বর্ণেন্দুর ছবি কোলাজ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, '‌হ্যাপি বার্থডে লাভ'‌। স্বর্ণেন্দু কমেন্ট বক্সে শ্রুতিকে ধন্যবাদ জানালে কোনও রাখঢাক না করে শ্রুতি সোশ্যাল মিডিয়াতেই তাঁকে লেখেন, 'আই লাভ ইউ'‌। তখনই বোঝা যায় নয়ন তথা শ্রুতি এবার কমিটেড। স্বর্ণেন্দুর ফেসবুক স্ট্যাটাসে আবার লেখা '‌এনগেজড'‌। তবে এখনও বাগদান পর্ব সারেননি তাঁরা।

কবে থেকে শুরু প্রেম

কবে থেকে শুরু প্রেম

২০১৯-এর জুন মাস থেকে অর্থাৎ গত ২ বছর ধরেই প্রেমের বাঁধনে বাঁধা পড়েছেন শ্রুতি। স্বর্ণেন্দুর সঙ্গে শ্রুতির আলাপ বছর দুয়েক আগে, 'ত্রিনয়নী' ধারাবাহিকে ৷ এই ধারাবাহিক দিয়েই বিনোদন দুনিয়ায় বড় ভূমিকায় পদচারণা শ্রুতির ৷ তাঁর সঙ্গে স্বর্ণেন্দুর বয়সের ব্যবধান ১৪ বছর ৷ কিন্তু বয়স কখনও বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের প্রেমে ৷ শ্রুতি জানিয়েছিলেন, স্বর্ণেন্দু তাঁকে প্রথমে বিশেষ পছন্দ করতেন না ৷ তাঁর মনে হত, শ্রুতি খুব দাম্ভিক ৷ পরে তিনি ধীরে ধীরে বুঝতে পেরেছেন শ্রুতি চুপচাপ, দাম্ভিক নন ৷ তবে প্রেমের প্রস্তাব শ্রুতি দিয়েছিলেন স্বর্ণেন্দুকে। তবে স্বর্ণেন্দুর দিক থেকে সাড়া আসতে একটু সময় লেগেছিল।

শ্রুতির পরিবার থেকে আপত্তি

শ্রুতির পরিবার থেকে আপত্তি

প্রাথমিক আপত্তি ছিল শ্রুতির পরিবারে ৷ কারণ স্বর্ণেন্দু অনেকটাই বড় শ্রুতির চেয়ে। কিন্তু পরে এখন হবু জামাই হিসেবে বরণ করে নেওয়া হয়েছে স্বর্ণেন্দুকে ৷ তবে আপাতত তাঁরা বিয়ে করছেন না ৷ কেরিয়ারকে সময় দিচ্ছেন দুজনেই ৷

 শ্রুতি–স্বর্ণেন্দুর সোশ্যাল মিডিয়ায় শুধুই প্রেম

শ্রুতি–স্বর্ণেন্দুর সোশ্যাল মিডিয়ায় শুধুই প্রেম

তবে শ্রুতি এবং স্বর্ণেন্দুর সোশ্যাল মিডিয়া জুড়ে মাঝে মাঝেই বসন্তের আগমন হয়। শ্রুতির ছোট ছোট রিল ভিডিও থেকে শুরু করে সব ছবিই যেন স্বর্ণেন্দুর জন্য। শ্রুতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই স্বর্ণেন্দুর প্রতি তাঁর গভীর ভালোবাসা প্রকাশ করতে কুন্ঠাবোধ করেন না। স্বর্ণেন্দু আবার শ্রুতিকে ভালোবেসে '‌বাবি'‌ বলে ডাকেন। স্বর্ণেন্দুর সোশ্যাল মিডিয়াতেও তাঁর ও শ্রুতির প্রেমের বিভিন্ন মুহূর্তের ছবি রয়েছে। আরও এক ধাপ এগিয়ে প্রেমিকের সঙ্গে শ্রুতি তাঁর ছবি যে অ্যালবামে পোস্ট করেন, তাঁর নাম তিনি দিয়েছেন 'ইতি শ্রুনেন্দু'৷ বিয়ের আগেই সম্পর্কের বুনন শ্রুতি ও স্বর্ণেন্দুর নামের সন্ধিতে ৷

ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+