করোনা সংকটের আবহে ভারতে টিভি দেখা চাহিদা কতটা বাড়ল জানেন কী
করোনা সংকটের আবহে ভারতে টিভি দেখা চাহিদা কতটা বাড়ল জানেন কী
করোনা ঠেকাতে ২৫ মার্চ থেকে ২১ দিনের জন্য দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সাধারণ মানুষের গতিবিধির উপর এসেছে নিয়ন্ত্রণ। বাড়ির বাইরে বোরেলই পড়ছে পুলিশের লাঠির ঘা। এমতাবস্থায় গৃহবন্দী থাকা ছাড়া কোনও উপায় নেই সাধারণ মানুষের কাছে।

গৃহবন্দী অবস্থায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে টিভি দেখার চাহিদা
ঠিক এই সময়েই দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে টেলিভিশন দেখার চাহিদা, এমনটাই বলছে বার্ক ইণ্ডিয়া ও নিয়েলসনের সমীক্ষা। সম্প্রতি এই সময়ে টিভি ও স্মাপ্টফোন ব্যবহারের উপরে একটি সমীক্ষা চালাত দেখা যায় তাদের। আর তা থেকেই উঠে আসে বেশ কিছু বিস্ময়কর তথ্য।

ভারতে গড়ে স্মার্টফোন ব্যবহারের সময় বেড়েছে প্রায় ৬ শতাংশ
বার্ক ইণ্ডিয়া ও নিয়েলসনের যৌথ সমীক্ষায় দেখা যাচ্ছে এই সময় দেশ জুড়ে টিভি দেখার চাহিদা প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সাথে স্মার্টফোন ব্যবহারের সময় বেড়েছে প্রায় ৬ শতাংশ। ওই সমীক্ষার প্রতিবেদন অনুসারে বিশ্বজুড়ে করোনা আক্রমণের প্রথম সপ্তাহ থেকেই গড়ে ভারতীয়দের স্মার্টফোন ব্যবহারের সময় বেড়ে প্রায় দেড় ঘন্টা।

ফেব্রুয়ারী ও মার্চে দু-দফায় চলে সমীক্ষা
সূত্রের খবর, ১৩ই জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারী ও ১৬ই মার্চ থেকে ২২শে মার্চ পর্যন্ত দু-দফায় এই সমীক্ষা চালানো হয়। বার্ক ইন্ডিয়ার সিইও সুনীল লুলা এবং দক্ষিণ এশিয়ার নিয়েলসন গ্লোবাল মিডিয়ার শীর্ষ কর্মকর্তা ডলি ঝার পক্ষ থেকে এই গোটা সমীক্ষাটি উপস্থাপন করা হয় বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications