• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

‘‌ছাইয়া ছাইয়া’‌ গানে নজরকাড়া নাচ দিতিপ্রিয়ার, রানিমার প্রশংসায় গোবিন্দা

Google Oneindia Bengali News

রানী রাসমণিকে এবার দেখা গেল সম্পূর্ণ আলাদা অবতারে। বলিউড সুপারস্টার শাহরুখ খানের জনপ্রিয় '‌ছাইয়া ছাইয়া’‌ গানে নাচ করে সকলকে তাক লাগিয়ে দিলেন রানিমা। আসলে '‌করুণাময়ী রানী রাসমণি’‌ ধারাবাহিকে রানিমা তথা দিতিপ্রিয়া রায়ের পর্ব শেষ হয়ে গেলেও বাংলা টেলিভিশনে এখনও তিনি জনপ্রিয় দর্শকদের কাছে। আর সেই জন্য জি বাংলার '‌ডান্স ইন্ডিয়া ডান্স’‌–এর মঞ্চে এসে দিতিপ্রিয়া তাঁর পারফরম্যান্স দিয়ে বিচারকদের মুগ্ধ করলেন।

ছাইয়া ছাইয়া গানে নাচবেন দিতিপ্রিয়া

ছাইয়া ছাইয়া গানে নাচবেন দিতিপ্রিয়া

এই সপ্তাহ শেষে ‘ডান্স বাংলা ডান্স' শোয়ে দু'দিন ধরে হবে ‘ডান্স ধামাকা'। দিতিপ্রিয়ার নাচের পর্বটি দেখা যাবে রবিবার ২৯ অগাস্ট। যদিও এই পর্বের শুটিং আগেই সারা হয়ে গিয়েছে। প্রকাশ্যে আসা প্রোমো ভিডিওতে দিতিপ্রিয়ার নাচ দেখা গিয়েছে। ‘‌দিল সে'‌ ছবিতে মালাইকা অরোরার মতোই ঘাঘরা-চোলি পরে ‘‌ছাইয়া ছাইয়া'‌ গানে দারুণ নাচলেন দিতিপ্রিয়া। তাঁর নাচ দেখে বিচারকের আসনে বসা গোবিন্দা, জিৎ এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও উচ্ছসিত হয়ে গানের তালে নাচতে শুরু করে দেন। গোবিন্দা দিতিপ্রিয়াকে স্টার বলে অ্যাখা দেন।

নাচতে ভালোবাসেন দিতিপ্রিয়া

নাচতে ভালোবাসেন দিতিপ্রিয়া

অভিনয়ের পাশাপাশি নাচতেও দারুণ ভালোবাসেন দিতিপ্রিয়া, তবে এর আগে আইটেম গানে দিতিপ্রিয়াকে নাচতে দেখেননি তাঁর অনুরাগীরা। মাত্র কয়েক সেকেন্ডের টিজারেই তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। দিতিপ্রিয়ার নাচের পাশাপাশি তাঁর বনজারা লুকও বেশ নজরকাড়া।

 আর কারা কারা পারফর্ম করছেন

আর কারা কারা পারফর্ম করছেন

দিতিপ্রিয়া ছাড়াও আগামী ২৮ ও ২৯শে অগাস্ট সম্প্রচারিত হতে চলা এই বিশেষ পর্বে পারফর্ম করবেন জি বাংলা পরিবারের একঝাঁক সদস্য। ‘অপরাজিতা অপু'র দীপু (রোহন ভট্টাচার্য), ‘কৃষ্ণকলি'র নিখিল (নীল ভট্টাচার্য), ‘কি করে বলব তোমায়' ধারাবাহিকের রাধিকা (স্বস্তিকা) এবং ‘মিঠাই' সিরিয়ালের সোম (ধ্রুব সরকার)-কে পারফর্ম করতে দেখা যাবে।

দিতিপ্রিয়ার নতুন লুক ঝড় তুলছে

রানী রাসমণিতে দিতিপ্রিয়ার পর্ব শেষ হলেও তাঁর কাজ শেষ হয়নি। হাতে রয়েছে ‘বব বিশ্বাস', ‘অভিযাত্রিক', ‘অচেনা উত্তম', ‘মায়ামৃগয়া'র মতো ছবি। এছাড়াও শীঘ্রই দিতিপ্রিয়াকে ওয়েব সিরিজেও দেখা যাবে। কাজ থেকে বিরতি নিয়ে তিনি এখন ভিভিন্ন ফটোশুট করে চলেছেন। চেনা অবতার থেকে বেরিয়ে নিজের লুক নিয়ে নতুন নতুন এক্সপেরিমেন্ট করছেন দিতিপ্রিয়া। একেবারেই নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি। এতদিন রানিমা অবতারে সকলে দিতিপ্রিয়াকে দেখেছিলেন এবার সেই রূপ ছেড়ে কখনও ছোট পোশাকে আবার কখনও বা ফিউশন পোশাক পড়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন। কিছুদিন আগে আবার নিজের জন্মদিন উদযাপনের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী।

ছবি সৌ: ইনস্টাগ্রাম


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
ditipriya roy perform chaiya chaiya song on dance bangla dance set
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X