বিয়ের পর সম্পর্ক আরও মধুর হয়েছে দেবলীনা–গৌরবের, জানেন কি কীভাবে শুরু তাঁদের প্রেমপর্ব

টলিউডে চর্চিত যুগলদের মধ্যে উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারের নাম তালিকায় পাকাপোক্তভাবে রয়েছে। গত ৯ ডিসেম্বর চারহাত এক হয়েছে। তবে বিয়ের আগে তাঁদের সম্পর্ক নিয়ে টলি পাড়ায় গুজব কম হয়নি। এক ঝলকে দেখে নিন কেমন ছিল তাঁদের তিন বছরের প্রেমের সম্পর্ক।

প্রথম পরিচয়

প্রথম পরিচয়

একদিকে মহানায়কের নাতি তো অন্যদিকে বিধায়ক দেবাশিষ কুমারের কন্যা। এঁরা কীভাবে একে-অপরের ঘনিষ্ঠ হলেন জানেন কী?‌ আসলে গৌরবের বোন মউয়ের খুব ভালো বন্ধু দেবলীনা। তারওপর তিনি টলিউডেও টুকটাক কাজ করছিলেন তখন তাই সেই হিসাবেই গৌরবকে দেবলীনা চিনতেন। তবে তাঁরা কাছাকাছি আসেন তিন বছর আগে মউয়ের বিয়ের সময়। বিয়ের সঙ্গীতের অনুষ্ঠানে দেবলীনার ডান্স পার্টনার ছিলেন গৌরব। একজন পাকা নৃত্যশিল্পী, অন্যজন একদমই নাচতে পারেন না। এই বৈপরীত্যই বোধহয় মিলিয়ে দিল দুজনকে। তবে গৌরবের এর আগে ২০১৩ সালে বিয়ে হয়েছিল অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে। কিন্তু তিন বছর পর সম্পর্ক ভেঙে যায়। অনিন্দিতাও অতীত ভুলে এগিয়ে গিয়েছেন, গৌরবও হাঁটলেন সেই পথেই।

প্রেমের শুরু

প্রেমের শুরু

মউয়ের বিয়ের পর থেকেই আলাদা রসায়ন শুরু হয় দেবলীনা-গৌরবের মধ্যে। একে-অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করেন। কখনও চায়ের দোকানে তো কখনও বৈদিক ভিলেজে। তবে নিজেদের সম্পর্ক কখনই কারোর থেকে লুকিয়ে রাখেননি। বরং খোলাখুলি নিজেদের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবির মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। তবে মন দেওয়া নেওয়া এবং প্রেম পর্ব যে চুটিয়ে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। করোনা কালে মহামারির সময় দেবলীনার অধিকাংশ সময়ই কেটেছে গৌরবের সঙ্গেই। বিয়ে করার জন্য মুখিয়ে ছিলেন দু'‌জনেই। দেবলনী জানিয়েছেন, 'গৌরব খুব ইন্ট্রোভার্ট। বেশি কথা বলে না। আর আমি তো স্বপ্নের দুনিয়ায় ভেসে বেড়াই। তবে আমার মন রাখতে ডিনার ডেট, লং ড্রাইভ সব প্ল্যান করে।ঝগড়া করলে আমিই দেখি চিত্কার করছি, ও চুপচাপ শোনে। ও খুব শান্ত'।

 সম্পর্কের পরিণতি

সম্পর্কের পরিণতি

গৌরব এবং দেবলীনা ধুমধাম করেই বিয়ে করবেন বলে ২০২০ সালের ২৫ ডিসেম্বরের দিনটি ঠিক করেছিলেন। কিন্তু করোনা মহামারির কারণে তাঁরা নিজেদের প্ল্যান বদলে ফেলেন। ডিসেম্বরের ৯ তারিখ দারুণ ঘটা করে বিয়ে হয় দেবলীনা-গৌরবের। মেহেন্দি সেরিমনি থেকে সঙ্গীত, গায়ে হলুদ পর্ব কোনও কিছুতেই খামতি ছিল না। পুরোদস্তুর বাঙালি সাজে সেজেছিলেন দেবলীনা। ঠিক যেমনটা পছন্দ ছিল মহানায়কের। টুকটুকে লাল বেনারসী ও গায়ে ভারী সোনার গয়না । বিয়ের দিন গৌরবের পরনে ছিল সাদা সুতো দিয়ে কাজ করা পাঞ্জাবি ও শাল। বিয়ের দিন গৌরব-দেবলীনাকে আশীর্বাদ দিতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ১৫ ডিসেম্বর গৌরব ও দেবলীনা আইনি মতে বিয়ে করেন। রিসেপশনও ছিল দেখার মতো। টেলি জগত থেকে টলিউডের প্রায় সকলেই এখানে উপস্থিত হয়ে নব দম্পতিতে শুভেচ্ছা ও আশীর্বাদ করেছেন।

দাম্পত্য জীবন

দাম্পত্য জীবন

প্রথম বিয়ে গৌরবের সফল না হলেও দ্বিতীয় বিয়ের গাড়ি দারুণভাবে এগোচ্ছে। গৌরব ও দেবলীনা দুজনেই ফিটনেস ফ্রিকার্স। তাই রোজ ভোরবেলা তাঁরা তাঁদের অন্যান্য বন্ধুদের সঙ্গে সৈইকেল নিয়ে বেড়িয়ে পড়েন। ভবানীপুর থেকে সাইকেলিং করে তাঁরা চলে যাচ্ছেন নিউটাউন, এয়ারপোর্ট চত্ত্বরে। শুটিংয়ের পাশাপাশি স্বামী গৌরবকেও সময় দেন সমানভাবে। স্বামীর পছন্দের রান্নাও করে খাওয়াচ্ছেন এখন। সোশ্যাল মিডিয়াতেও খুব অ্যাক্টিভ দেবলীনা ও গৌরব। বিয়ের পর তাঁদের রসায়ন আরও জমে গিয়েছে। এর পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন দু'‌জনে।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+