ক্যাপ্টেন্সি টাস্ক নিয়ে বিগ বসের বাড়িতে অভিনব শুক্লা ও আলি গনির মধ্যে ধুন্ধুমার লড়াই
ক্যাপ্টেনসি টাস্ক নিয়ে বিগ বসের বাড়িতে অভিনব শুক্লা ও আলি গনির মধ্যে ধুন্ধুমার লড়াই
বিগ বসের বাড়িতে যে সদস্য ক্যাপ্টেন হন, বাড়িতে রাজ করার পাশাপাশি বিশেষ ক্ষমতা ও নমিনেশন থেকেও বেঁচে যান এক সপ্তাহের জন্য। তাই প্রতিটি সদস্যের কাছেই এই ক্যাপ্টেনসি টাস্কে জয় লাভ করা খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার বিগ বসে ক্যাপ্টেনসি টাস্কের ঘোষণার পরই প্রতিযোগীদের অন্য রূপ দেখতে পাওয়া যায়। বিশেষ করে আলি গনির ব্যবহারে আসে আমূল পরিবর্তন।

টাস্কে গার্ডেন এরিয়াতে একটি হট এয়ার বেলুন রাখা থাকে এবং বিগ বস যখন যে সদস্যের নাম ঘোষণা করবেন তাঁকে গার্ডেন এরিয়াতে যেতে হবে। টাস্কের নিয়ম অনুযায়ী, বেলুনের বাইরে বাড়ির সহকর্মীরা এতে চারটি বস্তা রাখবে, যাকে যাকে তাঁদের পছন্দ এবং তাতে স্ট্যাম্প লাগাবে। আলি গনি এই টাস্কে প্রথম থেকেই রাহুল বৈদ্যকে সমর্থন করে আসছিলেন, যা নিয়ে তাঁর সঙ্গে অভিনব শুক্লার বচসা বাঁধে। একদিকে যখন অভিনব ও রুবিনা আলিকে মনে করাচ্ছেন যে টাস্কে তাঁরা সবসময় আলিকে সমর্থন করে এসেছেন তখন আলি স্পষ্ট জানিয়ে দেন যে খেলায় তিনি সবসময়ই রাহুলের সঙ্গ দেবেন। আলির এই কথায় অবাক হন নিক্কি সহ অন্য সকলে। অপরদিকে রাহুল বৈদ্য সিদ্ধান্ত নেন যে তিনি আরশি খানকে সাহায্য করবেন। যদিও রাহুল আগে জানিয়েছিলেন যে তিনি এই টাস্কের চূড়ান্ত পর্যায়ে নিক্কিকে নিয়ে যেতে চান।
খেলায় বিকাশ গুপ্তা নিক্কির বস্তা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
এরই মধ্যে বিগ বস এই টাস্কে নতুন এক টুইস্ট যোগ করেন। যা বৃহস্পতিবার দেখা যাবে। বিগ বস নতুন টুইস্টে একটি বস্তার বদলে দু’জন সদস্যের বস্তা সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। আলি গনিকে দেখা যায় রাহুল বৈদ্যর বস্তা দীর্ঘ সময় ধরে নিরাপদে রাখতে। এমনকী তা করতে গিয়ে আলি খেলার নিয়ম ভঙ্গ করেন এবং বিগ বসের দ্বারা শাস্তি পান। শাস্তি স্বরূপ, আলি জ্যাসমিনকে খেলায় সাহায্য করার চেষ্টা করছিলেন, কিন্তু সেই জ্যাসমিনকেই খেলা থেকে সরিয়ে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications