Bigg Boss OTT 2: কেন সন্তান চাননি Pooja Bhatt-! বিগ বসের ঘরে ফাঁস এক চরম সত্যি
Pooja Bhatt Broken Marriage: ইতিমধ্যে দর্শকদের মন ছুঁয়েছে Bigg Boss OTT-2। ধীরে ধীরে প্রতিযোগীদের মধ্যে বন্ধুত্ব তৈরি হচ্ছে। একে অপরের কাছে মনের কথা খুলে বলছেন। তেমনই অভিনেত্রী পুজা ভাট ( Pooja Bhatt)-কে মনের কথা বলতে শোনা যাচ্ছে। আদৌতে কেন তাঁর বিয়ে ভাঙল তা বলতেও শোনা যাচ্ছে।
১১ বছরে বিয়ে কেন ভাঙল অভিনেত্রীর
বিগ-বস শোতে ( Bigg Boss OTT-2) ববিকা ধুরভের সঙ্গে পূজা ভাটের ইতিমধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছে! একে অপরকে ভালো বন্ধু হিসাবেই দেখছে। সময় পেলেই একে-অপরকে মনের কথা বলতে শোনা যাচ্ছে। তেমনই পুজা তাঁর জীবনের একটা অধ্যায়ের কথা ববিকাকে শেয়ার করতেও শোনা যাচ্ছে। কেন বিয়ে ভেঙে গেল তা নিয়েও কথা বলছেন। আর তা সবটাই ধরা পড়েছে লুকানো ক্যামেরাতে। বিবাহিত কিনা জিজ্ঞেস করাতে পুজা বলছেন, আমরা বিয়ের ১১ বছর সম্পূর্ণ হয়ে গিয়েছে। দীর্ঘ বছর পর মনে হয়েছে কিছু তো একটা ব্যাপার তো রয়েছে। একে অপরকে কেন মিথ্যা! এটা কোনও ড্রেস রিহার্সল নয়। বিয়ের জন্যে একটা সুযোগ থাকে।

Bigg Boss OTT 2: খুবই ভালো মানুষ ছিলেন
Bigg Boss শো'তেই পুজা জানাচ্ছেন, আমার স্বামী কোনও অভিনেতা ছিলেন না। তবে মিডিয়া বিজনেসের সঙ্গে যুক্ত ছিলেন। তবে খুবই ভালো মানুষ ছিলেন। কিন্তু সমস্যার মূলে বাচ্চা। পুজা জানাচ্ছেন, একদিন নিজেদের সন্তানের বিষয় কথা হয়। কিন্তু বাচ্চা পছন্দ করলেও নিজের সন্তান নেওয়াতে আপত্তি ছিল, বলছেন অভিনেত্রী। সেই সময় মা হওয়া সম্ভব ছিল না। কিন্তু সত্যিটা জানাতে পারিনি। আর তা নিয়েই রোজই প্রায় ঝগড়া চলত। একগুচ্ছ মিথ্যা নিয়ে চলাটা দমবন্ধ হয়ে উঠছিল।

অভিনেত্রী পুজার স্বামী কে?
অভিনেত্রীর প্রাক্তন স্বামীর নাম Manish Makhija। তাঁর সঙ্গে বলিউডের তেমন কোনও যোগাযোগ ছিল না। রেডিও জকি হিসাবে কাজ করতেন Manish। এমনকি একটি রেস্টুরেন্টের মালিকও ছিলেন। এক বন্ধুর মাধ্যমে দুজনের সাক্ষাৎ হয়। আর ওই সাক্ষাৎ দুজনকে বিবাহ পর্যন্ত নিয়ে যায়। খুব অল্পদিনেই Manish Makhijaকে বিয়ে করার সিদ্ধান্ত নেন পুজা। কিন্তু দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালে দুজনেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। যদিও এখনও পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেননি পুজা।












Click it and Unblock the Notifications