বিগ বসের ইতিহাসে ঘটেনি এই ঘটনা! প্রতিযোগীদের কোন আচরণ ক্ষুব্ধ করল বিগ বসকে দেখুন
গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া বিগ বস ১৬ একমাসেরও বেশি সময় ধরে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে। এই রিয়্যালিটি শোতে অংশ নেওয়া প্রতিযোগীদের আসল চেহারা ধীরে ধীরে দর্শকদের সামনে প্রকট হচ্ছে। প্রতিদিনই বিগ বসের বাড়িতে নতুন কোনও হাঙ্গামার সৃষ্টি হয়। তবে বিগ বসের আগামী পর্বে বড় কোনও ঘটনা ঘটতে যে চলেছে তার আগাম সঙ্কেত পাওয়া গিয়েছে। আগামী পর্বের প্রোমোতে দেখা গিয়েছে যে বিগ বস প্রতিযোগীদের হতাশাজনক আচরণের জন্য তাঁদের ভর্ৎসনা করছেন। তবে এটা বোঝা যাচ্ছে না যে প্রতিযোগীদের কোন আচরণ বিগ বসকে এতটা ক্ষুব্ধ করে তুলেছে। বিগ বস প্রতিযোগীদের টিপ্পনীর সুরে বলেন যে তাঁরা কি ধরনের খেলা খেলছেন।

বিগ বসের নতুন প্রোমোতে দেখা গিয়েছে গার্ডেন এরিয়াতে সব প্রতিযোগীরা একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন এবং বিগ বস তাঁদের ভর্ৎসনা করছেন। বিগ বসকে বলতে শোনা গিয়েছে, 'আপনাদের অভিজ্ঞতা থেকে গর্ববোধ হওয়া উচিত ছিল কিন্তু আপনাদের একটা কীর্তি খুবই লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।' তিনি আরও বলেন, 'বিগ বসের ইতিহাসে যেখানে এই সময় সাধারণত শোয়ের মেয়াদ বাড়ানোর কথা বলা হয়ে থাকে।' তবে বিগ বস ঠিক কি বলতে চাইছেম সেটা এখনও স্পষ্ট নয়। প্রোমোতেও তা বোঝা যায়নি। কিন্তু সব প্রতিযোগীরা বিগ বসের থেকে ক্ষমা চাইছেন সেটা দেখানো হয়েছে।
বিগ বসের অন্যতম দমদার প্রতিযোগী শার্লিন বানোটকে বলতে শোনা যায়, 'আমি খুবই দুঃখিত, এটা আর কখনও হবে না।' প্রিয়াঙ্কা চাহার চৌধুরিকেও বলতে শোনা গিয়েছে, 'এটা খুবই বড় বিষয়।' টিনা দত্ত এর সঙ্গে যোগ করে বলেন, 'বিগ বসের ইতিহাসে এটা কখনও হয়নি।' কেন বিগ বস এতটা রেগে গেলেন? প্রতিযোগীদের কোন আচরণ বিগ বসকে বিরক্ত বোধ করিয়েছে আর কেনই বা প্রতিযোগীরা ক্ষমা চাইছেন? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে বুধবারের পর্ব অবশ্যই দেখতে হবে।
ইতিমধ্যেই মঙ্গলবারের পর্বে অর্চনা ও প্রিয়াঙ্কার মধ্যে ধুন্ধুমার বচসা হয়। নমিনেশন টাস্ক চলাকালীন প্রিয়াঙ্কা শার্লিনকে সহায়তা করেন গৌতমকে নমিনেট করার জন্য। এই সপ্তাহে নমিনেশন তালিকায় রয়েছেন টিনা দত্ত, শার্লিন বানোট, গৌতম ভিজ ও সৌন্দর্য।
-
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন












Click it and Unblock the Notifications