বিগ বসের বাড়িতে পবিত্র–ইজাজ রসায়ন কোন পথে এগোচ্ছে

বিগ বসের বাড়িতে পবিত্র–ইজাজ রসায়ন কোন পথে এগোচ্ছে

বিগ বস ১৪ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই তা বেশ ভালো জমে উঠেছে। ইতিমধ্যেই ঘর ছেড়ে চলে গিয়েছেন সারা গুরপল। তবে বুধবার বিগ বস পর্বে সকলের কেন্দ্রীয় আকর্ষণ হয়ে উঠবেন পবিত্র পুনিয়া ও ইজাজ খান। বিগ বসের বাড়িতে এসে ‌অল্প সময়ের মধ্যে দু’‌জনের বন্ধুত্ব হয়ে গিয়েছে এবং আবার তারা আলাদাও হয়ে গিয়েছে। তবে এটা আদৌও কি শুধু বন্ধুত্ব নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে তা জানা যাবে বুধবার।

বিগ বসের বাড়িতে পবিত্র–ইজাজ রসায়ন কোন পথে এগোচ্ছে


বুধবারের পর্বে পবিত্র তাঁর সহ সদস্য রুবিনা দিলায়েকের সঙ্গে ইজাজের বিষয়ে কথা বলতে দেখা যাবেন। তিনি রুবিনাকে বলছেন যে তিনি বন্ধু হিসাবে ইজাজকে হারাতে চান না। কিন্তু পবিত্র এটাও চান না যে ইজাজের সঙ্গে তাঁর এক তরফা সম্পর্ক থাকুক। পবিত্র এও অভিযোগ করেন যে ইজাজ খুব একা এবং তিনি যদি পবিত্রর অনুভূতির প্রতিদান দিতে না পারেন তবে পবিত্রর চরম সংবেদনশীল স্বভাব তাঁকে ইজাজের কাছ থেকে দূরে নিয়ে যাবে। যদিও ইজাজ–পবিত্রর এই সম্পর্ক বাড়ির সদস্যদের কাছে বন্ধুত্বের চেয়ে বেশি বলে মনে হয়েছে। '‌সিনিয়র’‌ হিনা খান জানিয়েছেন যে পবিত্র ইজাজের ওপর অধিকার দেখানোর চেষ্টা করেন। মঙ্গলবার বাড়ির সদস্যদের ঘুম ভাঙে শানদার ছবির গান '‌গুলাবো’‌ টিউনে।

এদিন ইমিউনিটি টাস্কে বিগ বস '‌ফার্ম ল্যান্ড’‌ নামে একটি খেলার ঘোষণা করবে। যেখানে বাড়ির সদস্যদের দু’‌ভাগ ভাগ করে দেওয়া হবে। এই দুই দলের সদস্যরা চাষী হবেন এবং সিনিয়ররা ক্রেতা। উভয় দলকে সিনিয়র্সদের রাজি করাতে হবে যাতে তারা বেশি করে কাঁচামাল দেন, যাতে তাঁদের জমি বাগানে পরিণত হতে পারে। যে দল যত শীঘ্র বাগান তৈরি করতে পারবেন সেই দল জিতবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+