নিক্কি ও জ্যাসমিনের কারণে বিগ বসের বাড়িতে ঝামেলা শুরু দুই তুফানি সিনিয়রদের মধ্যে
বিগ বস ১৪ বাড়ির যাবতীয় খবর
গত সপ্তাহে আচমকা সারা গুরপলের এভিকশন, বিগ বস–১৪–এর বাড়ির সকল সদস্যদের অবাক করে দিয়েছিল। তার সঙ্গে এও বুঝিয়ে দিয়েছিল যে বাড়িতে টিকে থাকতে গেল নিজেদের সেরাটা দিতে হবে। বাড়িতে এখন কনফার্ম সদস্য হওয়ার জন্য ইমিউনিটি টাস্ক চলছে। যা ইতিমধ্যে হাসিল করে ফেলেছেন একমাত্র নিক্কি তাম্বোলি।

প্রায় প্রতিদিনই কিছু না কিছু বিষয় নিয়ে বাড়ির সদস্যদের মধ্যে ঝামেলা অব্যাহত। যার মজা লুটছে বাড়িতে থাকা তিন তুফানি সিনিয়র সিদ্ধার্থ শুক্লা, হিনা খান ও গউহর। সম্প্রতি বিগ বসের বাড়িতে দেখা যাবে জ্যাসমিন ভাসিন ও নিক্কি তাম্বোলির মধ্যে টাস্ক নিয়ে তুমুল ঝামেলা। এ দুই সদস্যের মধ্যে কে তাঁর লাক্সারি জিনিস পাবেন তাই নিয়েই এই টাস্ক ছিল।
এই ঝামেলার জল গড়াবে হিনা ও সিদ্ধার্থের মধ্যেও। প্রসঙ্গত, নিক্কি ও জ্যাসমিনের মধ্যে প্রথম থেকেই 'তু তু ম্যায় ম্যায়’ লেগেই রয়েছে। একদিকে নিক্কির যেখানে মনে হয় তিনি বাড়ির একমাত্র সদস্য, যিনি নিজের জন্য প্রতিবাদ করেন এবং দর্শকদের নিজের আসল রূপ দেখিয়েছেন, অন্যদিকে জ্যাসমিনের মনে হয় নিক্কি অন্যের ঘাড়ে বন্দুক রেখে চলছেন। এমনকী জান কুমার শানুর সঙ্গে নিক্কির বন্ধুত্ব ভালো নজরে দেখছেন না জ্যাসমিন। বিপরীত দিকে, বিগ বসের বাড়িতে সিদ্ধার্থ ও হিনার ভালো বন্ধুত্ব দেখা গিয়েছে। এমনকী তাঁরা দু’জনে মিলে সদস্যদের প্যাঁচে ফেলার বিভিন্ন কৌশলও করেছেন। কিন্তু এবার সেই বন্ধুত্বের মাঝেই চিড় দেখা গেল নিক্কি ও জ্যাসমিনের জন্য।












Click it and Unblock the Notifications