'রানি রাসমনি' সিরিয়াল এখনও সংকটে! শিল্পীদের পারিশ্রমিক প্রসঙ্গে কোন খবর উঠে আসছে
সংকটের মেঘ এখনও কাটছেনা ' করুণাময়ী রানি রাসমনি' সিরিয়ালের ওপর থেকে। টলিউড পাড়ায় ফের একবার কলাকুশলী থেকে টেকনিশিয়ানদের পারিশ্রমিক নিয়ে সংকটের মেঘ ঘনীভূত হতে শুরু করেছে।
সংকটের মেঘ এখনও কাটছেনা ' করুণাময়ী রানি রাসমনি' সিরিয়ালের ওপর থেকে। টলিউড পাড়ায় ফের একবার কলাকুশলী থেকে টেকনিশিয়ানদের পারিশ্রমিক নিয়ে সংকটের মেঘ ঘনীভূত হতে শুরু করেছে। যার জেরে এখনও বন্ধ রয়েছে 'রানি রাসমনি' র মতো জনপ্রিয় সিরিয়াল। এই বকেয়া পারিশ্রমিক প্রসঙ্গে টলি পাড়া থেকে উঠে আসছে একাধিক তথ্য।

প্রযোজনা সংস্থার প্রায় সবক'টি সিরিয়ালের পরিস্থিতি বিপাকে!
সূত্রের দাবি, প্রযোজক সুব্রত রায়ের সমস্ত টেলি সিরিয়ালগুলির পরিস্থিতি খুবই খারাপ। বকেয়া টাকার সমস্যা সেখানে বহুদিনের। এদিকে, প্রযোজক রানা সরকারের বিরুদ্ধেও কিছুদিন আগে গর্জে ওঠেন টলি পাড়ার শিল্পীরা। এই আর্থিক সংকট এর আগে ' করুণাময়ী রানি রাসমণি' ও 'দেবী চৌধুরানী 'র মতো সিরিয়ালের শ্যুটিং আটকে দেয়। ফলে সমস্যাটা সেই গত জুন মাস থেকেই চলছিল।

টলিপাড়ায় ফেডারেশন কী বলছে?
মূলত, টালিগঞ্জ এই মুহূর্তে পদ্ম ও ঘাসফুল দুটি ভিন্ন শিবিরে বিভক্ত। আর তৃণমূল শিবিরের দাপটে থাকা টালিগঞ্জের শিল্পীদের 'ফেডারেশন অফ সিনে ওয়ার্কার্স অ্যান্ড টেকনিশিয়ান্স অফ ইস্টার্ন ইন্ডিয়া'র তরফে স্বরূর বিশ্বাস গত জুনেই জানিয়ে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত পারিশ্রমিক মিলছে ততক্ষণ শ্যুটিং বন্ধ থাকবে। উল্লেখ্য, মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস এই ফেডারেশনের সভাপতি। প্রসঙ্গত, পারিশ্রমিককে ইস্যু করেই একটা সময় টলি পাড়ার শিল্পীরা দ্বিধাবিভক্ত হয়েছিলেন ,আর যার ফলে রাজনৈতিক রঙে আপাতত রঙিন টালিগঞ্জের স্টুডিওপাড়া।

কত টাকার পাওনা বাকি?
জানা গিয়েছে,'করুণাময়ী রানি রাসমনি' সিরিয়ালের বহু শিল্পীরই এখনও লক্ষাদিক টাকার টিডিএস বাকি। ইতিমধ্যেই টেকনিশিয়ানরা টিডিএস সার্টিফিকেট চাইতে শুরু করেছেন প্রযোজকের কাছে। 'করুণাময়ী রানি রাসমনি'র কলাকুশলীদের পারিশ্রমিক -টিডিএস সংকট চরমে থাকার পর বুধবার এই সংকট মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তা বুধবারও না কাটে তাহলে সিরিয়ালের ' ব্যাঙ্কিং এপিসোড' শেষ হতে পারে। যা চ্যানেলের ক্ষেত্রে সমস্যা ডেকে আনবে। এদিকে, 'দেবী চৌধুরানী' সিরিয়ালের কলাকুশলীদেরও একই সমস্যা। তবে সেক্ষেত্রে স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষ সমস্যা সামাধানের চেষ্টা করছেন বলে খবর। বকেয়ার সমস্যা তাঁরাই সমাধান করতে এগিয়ে এসেছেন।












Click it and Unblock the Notifications