বাথরুমে পড়ে গিয়ে মাথা ফাটল ‘মিঠাই’–এর আদিত্য ওরফে নীলের, কিছুদিনের জন্য বন্ধ শুটিং
বাথরুমে পড়ে গিয়ে মাথা ফাটল ‘মিঠাই’–এর আদিত্য ওরফে নীলের
বাংলা টেলিভিশনের পরিচিত মুখ নীল। 'মিঠাই’, 'কড়ি খেলা’ ও 'কন্যাদান’ ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করতে দেখা গিয়েছে নীলকে। কিন্তু তিনি সম্প্রতি বাথরুমে পড়ে গিয়েছেন এবং মাথায় চোটও লেগেছে। পাঁচটি সেলাই পড়েছে মাথায়। অনেকটা রক্ত বের হওয়ার কারণে তাঁর শরীর দুর্বল রয়েছে তবে তিনি স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

নিজের ইনস্টাগ্রামে মাথা ফাটার ফটো দিয়েছেন নীল। তাতে তাঁর অনুগামীরা তাঁকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে বলেছেন। অভিনয়ের পাসাপাশি নীলের ভালো গান গাওয়ার জন্য সুনাম রয়েছে। 'কড়ি খেলা’ ধারাবাহিকের শুটিং এখন বাড়ি থেকেই চলছে। তবে এই অবস্থায় নীলের শুটিং কিছুদিনের জন্য বন্ধ রাখা রয়েছে। গত বছর লকডাউন থেকেই নীল নিজের শরীরচর্চায় মন দিয়েছেন। একাধিক শরীরচর্চার ভিডিও তিনি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার 'শুটিং ফ্রম হোম’ করতে হচ্ছে। তাতে আপত্তি নেই অভিনেতার। তবে টেকনিশিয়ানদেরও পারিশ্রমিক দিতে হবে বলে দাবি নীলের। নিজের মেকআপ এবং পোশাকসজ্জা নিজেই করবেন বলে জানিয়েছেন নীল। ক্যামেরার দায়িত্ব সামলাবেন তাঁর স্ত্রী পৃথা। কিছুদিন আগেই জি বাংলায় জনপ্রিয় শো 'দিদি নম্বর ১’–এ সস্ত্রীক নীল এসেছিলেন।
প্রসঙ্গত, বাড়ি থেকে শুটিং করা নিয়ে তীব্র আপত্তি তুলেছিল টেকনিশিয়ানরা। তাঁরা বিকল্প উপায় বের করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠিও লিখেছিলেন। ইতিমধ্যেই বেশ কিছু ধারাবাহিকের শুটিং চলছে বাড়ি থেকেই এবং তা সম্প্রচারও হচ্ছে।












Click it and Unblock the Notifications