'Sohag Chand': শেষ পর্যন্ত জিতবে সোহাগ চাঁদের দল! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প?
Tollywood News: বিনোদনের জগতে নানা রকম চমক দিয়ে দর্শকদের মন জয় করে নেয় ধারাবাহিকগুলি। তেমনই কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক সোহাগ চাঁদ খুব অল্প সময় দর্শকদের ভালোবাসা কুড়িয়েছে।
এই ধারাবাহিক এক অন্য ধারার গল্প দর্শকদের উপহার দিয়ে নজর কেড়েছে সকলের। আর দেখতে দেখতে সোহাগ আর চাঁদের জার্নি পার করল ২০০ পর্ব। সম্প্রতি সোহাগ চাঁদ এর সেটে ২০০ পর্বের সেলিব্রেশন হলো জমজমাট ভাবে। আর সেই ছবিই ধরা পড়ল ওয়ান ইন্ডিয়া বাংলার ক্যামেরায়।

একেবারে কেক কেটে উদযাপন করা হলো এই বিশেষ দিনটিকে। এমন একটি দিনে স্টুডিওতেই হাজির ছিলেন সিরিয়ালের সমস্ত কলাকুশলীরা। এদিকে সিরিয়াল সোহাগ চাঁদের গল্প এখন ব্যাপক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে।
কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প? সেটাই বড় প্রশ্ন দর্শকদের মধ্যে।।

এখন হরিপুরের ময়দানে চলছে ক্রিকেট প্র্যাক্টিস। সেখানে চাঁদের দলকে বিভিন্ন রকমভাবে সাহায্য করছে সোহাগ। এদিকে তাদের হারানোর জন্য নানা ফন্দি আঁটে দুর্যয়। ক্রিকেট খেলতে গিয়ে চোট পায় চাঁদ! শেষ পর্যন্ত কি জিতবে সোহাগ চাঁদের দল? সেই অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
বলে রাখা ভালো সোহাগ এখন রোম্যান্টিক মহিলা। তবে অন্যান্য মেয়েদের থেকে আলাদা। তবে 'প্লাস-সাইজে'র সোহাহ খুবই পছন্দের সবার কাছে। তবে বিয়ের ভাগ্য মোটেই ভালো নয়। শুধুমাত্র ৩৪ জন পাত্র সোহাগকে বাতিল করেছে। শুধুমাত্র তাঁর চেহারার জন্যে।
কিন্তু এরপরেও সোহাগ নিজেকে বদলাতে রাজি নয়। যেমন আছে তেমনটাই থাকতেই ভালোবাসে সে। অন্যদিকে চাঁদ। সে একেবারেই 'ফিটনেস ফ্রিক'। সবসময় ফিট থাকতেই সে বেশি ভালোবাসে। স্বপ্ন দেখে একটা স্পোর্টস অ্যাকাডেমি সে খুলবে। তবে বিয়ের জন্যে সে একজন পাত্রী খুঁজছে! তবে সোহাগের মতো নয়। আর এখানেই সিরিয়ালে নয়া মোড়!













Click it and Unblock the Notifications