অমিতাভ থেকে রোহিত শেট্টি, টিভি শো করার জন্য ‌এঁরা কত করে পারিশ্রমিক পান জানেন কি

বলিউড তারকাদের টিভি শোয়ের জন্য পারিশ্রমিক

গত দু’‌দশক ধরেই একাধিক বলিউড তারকারাই টেলিভিশন জগতের সঙ্গে নিজেদের সংযোগ স্থাপন করেছে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে সলমন খান, শাহরুখ খান সকলেই বিভিন্ন টেলিভিশন শোতে সঞ্চালকের ভূমিকা পালন করেছে। বলিউডের এ–তালিকাভুক্ত সব তারকারা তাঁদের পরিচিত বেড়া টপকে টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত হওয়ার ফলে সেই শোটির টিআরপিও যেমন বেড়েছে তেমনি দর্শকদের কাচাকাছিও পৌঁছাতে পেরেছেন তাঁরা। সম্প্রতি রণবীর সিংও ঘোষণা করেছেন যে তিনি ছোট পর্দায় নিজের অভিষেক করবেন। তিনি দ্য বিগ পিকচার নামে একটি শো সঞ্চালন করবেন। তবে এর জন্য রণবীর সিং কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন সেটা এখনও জানা যায়নি। এবার জেনে নিন অন্যান্য বলিউড তারকারা কেমন পারিশ্রমিক নেন ছোট পর্দায় শো করার জন্য।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

জনপ্রিয় বলিউড তারকাদের মধ্যে অমিতাভ বচ্চন প্রথম এমন অভিনেতা যিনি ভারতীয় টেলিভিশনে কুইজ ভিত্তিক রিয়্যালিটি শো-এর সঞ্চালনা করেন। বরিষ্ঠ এই অভিনেতা কউন বনেগা ক্রোড়পতি শোয়ের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন। এক দশকেরও বেশি সময় ধরে বিগ বি কেবিসির মুখ ছিলেন। ১৩ তম মরশুমের কেবিসি খুব শীঘ্রই আসতে চলেছে। তার আগে জানুন অমিতাভ বচ্চন এই শোয়ের জন্য কত অর্থ নিতেন। তিনি ৩ থেকে ৫ কোটি টাকা পারিশ্রমিক নিতেন বলে জানা গিয়েছে।

সলমন খান

সলমন খান

ভারতীয় টেলিভিশনে বিতর্কিত শো বিগ বসের সঙ্গে সলমন খানের নাম ওতপ্রোতভাবে যুক্ত। ১০টি সিজনের বিগ বস সঞ্চালনা করার পর সলমন খান তাঁর ভক্ত সংখ্যা আরও বাড়িয়ে নেন এবং টিভির দর্শকদের কাছেও গ্রহণযোগ্যতা পান। প্রত্যেক নতুন সিজনে সলমন খান তাঁর পারিশ্রমিক বাড়িয়ে দেন। গত সিজনের বিগ বসে (‌বিগ বস ১৪)‌ সলমন খান প্রত্যেক পর্বের জন্য ১৬ কোটি করে নিয়েছিলেন বলে জানা গিয়েছে।

 রোহিত শেট্টি

রোহিত শেট্টি

চিত্র পরিচালক রোহিত শেট্টি যুক্ত রয়েছেন স্ট্যান্টের রিয়্যালিটি শো খতরো কে খিলাড়ির সঙ্গে। এখন ১১ তম মরশুমের এই শোটিও তিনি সঞ্চালন করছেন। অ্যাকশন সিনেমার পরিচালকের মতোই তিনি কেকেকে-এও অত্যন্ত দক্ষতার সঙ্গে সঞ্চালনা করছেন। তিনি এই শোয়ের প্রত্যেক পর্বের জন্য ৪৯ লক্ষ করে নেন বলে জানা গিয়েছে।

শিল্পা শেট্টি

শিল্পা শেট্টি

চারটে সিজনের জন্য সুপার ডান্সারে বিচারকের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। শিল্পাকে সম্প্রতি হাঙ্গামা ২-তেও দেখা গিয়েছে। তিনি এই সোয়ের সর্বোচ্চ পারিশ্রমিক প্রদানকারী বিচারক। জানা গিয়েছে, শিল্পা শেট্টি এই শোয়ের জন্য ১৮ থেকে ২০ লক্ষ টাকা নিয়েছেন।

মাধুরি দীক্ষিত নেনে

মাধুরি দীক্ষিত নেনে

অতীতে ঝলক দিখলাজা শোয়ের বিচারকের আসনে ছিলেন মাধুরী দীক্ষিত নেনে। তবে এখন অভিনেত্রী অন্য একটি ডান্স রিয়্যালিটি শো ডান্স দিওয়ানের সঙ্গে যুক্ত রয়েছেন তিনটে সিজনের জন্য। এই শোয়ের প্রত্যেক পর্বের জন্য তাঁকে ৯০ লক্ষ থেকে ২ কোটি করে পারিশ্রমিক দেওয়া হচ্ছে।

আমির খান

আমির খান

সত্যমেব জয়তে শোয়ের সঞ্চালনা করতেন আমির খান। এই শোটি বেশ জনপ্রিয় ছিল দেশজুড়ে। এই শোয়ের জন্য আমির প্রত্যেক পর্বে ৩ কোটি টাকা করে নিতেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+