আলির সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও সমস্যা নেই জ্যাসমিনের অভিভাবকের

আলির সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও সমস্যা নেই জ্যাসমিনের অভিভাবকের

বিগ বস ১৪–এর শোতে এসেই আলি গনি ও জ্যাসমিন ভাসিনের প্রেম একপ্রকারভাবে পরিণতি পেয়েছে বলা চলে। তবে জ্যাসমিনের অভিভাবক আদৌও এই সম্পর্ককে মেনে নেবেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। তবে সেই সন্দেহের অবকাশ ঘটালো আলি গনির বোন ইলহাম গোনি তক। আলির বোন জানিয়েছেন যে জ্যাসমিনের বাবা এই সম্পর্ক নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন।ইলহাম জানান যে আলি–জ্যাসমিনের সম্পর্ক নিয়ে জ্যাসমিনের অভিভাবকের কোনও সমস্যা নেই এবং জ্যাসমিনের বাবার কথাগুলি ভুলভাবে ধরা হয়েছিল।

আলির সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও সমস্যা নেই জ্যাসমিনের অভিভাবকের


জ্যাসমিনের শো থেকে বেরিয়ে যাওয়ার পর এক সাক্ষাতকারে তাঁর বাবা সুরপল সিং বলেছিলেন, '‌আমরা জানি তাঁরা বন্ধু। কিন্তু এরপর আমি আর কোনও মন্তব্য করব না। জ্যাসমিন ভবিষ্যতে অনেক সুযোগ পাবে। এখন তাঁর কর্মজীবনে মনোযোগ দেওয়া উচিত।’ অপরদিকে আলির বোন ইলহাম এক সাক্ষাতকারে বলেন, '‌যখন জ্যাসমিন বাড়ি থেকে বের হন, তখন জ্যাসমিন প্রথম আমার সঙ্গে তাঁর অভিভাবকদের নিয়ে কথা বলেন। জ্যাসমিন জানান যে আলিকে নিয়ে তাঁর অভিভাবকের কোনও সমস্যা নেই। তাঁর মা–বাবা তাঁর শোয়ের খেলা নিয়ে বলেছেন, যেটা ভুলভাবে দেখানো হয়েছে। জ্যাসমিনের মা–বাবা তাঁকে তাঁর খেলায় মনোযোগ দেওয়ার কথা বলেছেন, তার সঙ্গে আলি–জ্যাসমিনের সম্পর্কের কোনও যোগ নেই। জ্যাসমিন জানিয়েছেন যে আলিকে নিয়ে তাঁর মায়ের কোনও সমস্যা নেই। সকলকে বুঝতে হবে এটা ব্যক্তিগত বিষয়, এভাবে টেলিভিশনের সামনে বলা যাবে না। সঠিক সময় আসলে পুরোটাই জানা যাবে।’‌

সম্প্রতি জানা গিয়েছে, জ্যাসমিন ফের বিগ বসের বাড়িতে প্রবেশ করতে পারেন এবং চূড়ান্ত পর্যায়ে আলিকে সমর্থন করবেন। ৩০ জানুয়ারি থেকে এক সপ্তাহের জন্য জ্যাসমিনকে কোয়ারেন্টাইনে রাখা হবে এবং ফ্যামিলি উইকে জ্যাসমিন প্রবেশ করবেন বিগ বসের বাড়িতে। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+