টিআরপিতে পয়লা নম্বরের পঅর এবার প্রোমোতেও বড় চমক আলতা ফড়িং-এর
সপ্তাহে সপ্তাহে চলে টিআরপি-র খেলা। সে যে কখন কোন ধারাবাহিকের প্রতি কতটা সদয় হতে চলেছে এই লীলা বোঝা ভার। তবে সেক্ষেত্রে অবশ্যই দর্শকদের ভালোবাসা এবং তাঁদের পছন্দ অপছন্দের উপর নির্ভর করেই ওঠা নামা করে থাকে টেলিভিশন রেটিং পয়েন্টের নম্বর। আর মাঝে মধ্যেই এমন অপ্রত্যাশিত ফলাফল সামনে আসে যে তা দেখে রীতিমত তাক লেগে যায় সকলের। আর ঠিক সেই ভাবেই সবাইকে তাক লাগিয়ে দিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় প্রথমবার জায়গা করে নিয়েছে জনপ্রিয় ধারাবাহিক আলতা ফড়িং। এবং এই খুশির পরিবেশেই এবার এক সম্পূর্ণ নয়া চমক নিয়ে আসতে চলেছেন এই ধাবাহিকের নির্মাতারা।

টিআরপিতে কড়াকড়ি টক্কর
বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িত এই সকল ধারাবাহিকগুলি। বিকেল না হতেই সব কাজ সেরে একদিকে যেখানে টিভির সামনে বসে পড়েন বাড়ির মহিলারা, অন্যদিকে কিন্তু কোনও অংশে কম যায় না যুব সম্প্রদায়ও। পড়াশোনা হোক কিংবা চাকরি, ঠিক কাজের ফাঁকে সময় করে নিজেদের পছন্দ মত ধারাবাহিক দেখে ফেলেন তাঁরাও। আর যদি কোনও ধারাবাহিকের হ্যান্ডসাম কিংবা সুন্দরী কলাকুশলীকে দর্শকদের একবার মনে ধরে যায়, ব্যাস তাহলেই সোনায় সোহাগা। কারণ এই জনপ্রিয়তার উপর ভিত্তি করেই বেড়ে যায় সিরিয়ালের টিআরপি। আর সেই তালিকায় কে কোন জায়গায় থাকবে তা নিয়েই চ্যানেল, অনুষ্ঠান, সিরিয়াল ও মেকারদের মধ্যে হয় কড়াকড়ি টক্কর।

ফড়িং-এর কেরামতি
এক প্রথম সারির বাংলা বিনোদন চ্যানেলের বেশ জনপ্রিয় ধারাবাহিক হল আলতা ফড়িং। আর সেখানে অ্যাথেলিট ফড়িংয়ের কেরামতি দুর্দান্ত ফলাফল এবার তাদের ঝুলিতে এনে দিয়েছেন মেকাররা। কারণ সকলকে অবাক করে টিআরপি তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে সিরিয়াল 'আলতা ফড়িং'। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর, ৭.৮। আর এইরকম অভাবনীয় সাফল্যকে আগামী দিনেও ধরে রাখার জন্য এবার কোমর বেঁধে উঠে পড়ে লেগেছেন সিরিয়াল মেকাররা। আর যার ফল স্বরূপ সিরিয়ালে এক মহা চমক আনতে চলেছেন তাঁরা।
প্রোমোতেই বাজিমাত
একঘেয়ে সাংসারিক কূটকচালি দেখতে দেখতে মাঝে মধ্যেই বিরক্ত হয়ে ওঠেন দর্শকরা। আর তাই তাঁদের কথা মাথায় রেখেই একটু ভিন্ন স্বাদের গল্প সাজাতে চলেছে এই সিরিয়াল। দর্শকদের নির্ভেজাল আনন্দ দিতে অভিনব কনটেন্ট নিয়ে হাজির হতে চলেছে ধারাবাহিক আলতা ফড়িং। সিরিয়ালের নতুন প্রোমো দেখেই যথেষ্ট উচ্ছ্বসিত দর্শকরা। প্রোমোতে দেখা গিয়েছে, স্টেট জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চলেছে ফড়িং। আর সেখানেই তার কোচ হিসেবে নতুন করে জিমন্যাস্টিকের গ্রাউন্ডে ফিরছে তার মা রাধারাণী নস্কর। আর এই দৃশ্য দেখে চমকে গিয়েছে নির্মল মামা। কিন্তু এবার ফড়িং আর রাধাকে বাধা দিতে হাজির হয়েছে পুপুও। তাহলে কি খেলায় হেরে যাবে রাধা আর ফড়িং? আর এই টানটান উত্তেজনার প্রোমোতে মাত্র ১ ঘন্টাতেই ১ লক্ষের বেশি ভিউ হয়ে গিয়েছে। যা দেখে আষাঢ় আলো দেখছেন মেকাররাও, তা বলা বাহুল্য।












Click it and Unblock the Notifications