নাসা আবার আর্টেমিস মুন মিশনের লক্ষ্যে, এবার কি দুয়ার খুলবে চাঁদে মানব অভিযানের
নাসা আবার আর্টেমিস মুন মিশনের লক্ষ্যে, এবার কি দুয়ার খুলবে চাঁদে মানব অভিযানের
বেশ কয়েকবার ব্যর্থ প্রচেষ্টার পর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আবারও আর্টেমিস মুন মিশনে নামতে চলেছে। এবার জ্যোতির্বিজ্ঞানীরা আশাবাদী যে সমস্ত বাধা অতিক্রম করে নাসার চন্দ্রযান আর্টেমিস ওয়ান ১৪ নভেম্বর মহাকাশে পাড়ি দেবে। মহাকাশে আর্টেমিস আইন মুন মিশন চালু করতে সক্ষম হবে নাসা।

নাসা ফের চন্দ্রাভিযানে
গভীর মহাকাশে মানুষের অস্তিত্ব প্রসারিত করার লক্ষ্য নিয়ে নাসা এই মিশনে নেমেছে। মানুষ মহাকাশে যে প্রতিকূলতায় পড়ে বা চাঁদের পৃষ্ঠে গিয়ে যে প্রতিকূল অবস্থায় পড়ে, তা কি জৈব উপায়ে প্রতিহত করা সম্ভব, তা নিশ্চিত করতেই নাসার এই মিশন। নাসার এই মিশন পরবর্তী সময়ে মানুষকে চাঁদের মাটিতে সহায়ক করে তুলবে।

নাসার আর্টিমিস মিশন
নাসা জানিয়েছে, তাঁদের কাছে ৬৯ মিনিটের একটি লঞ্চ উইন্ডো রয়েছে। ১৪ নভেম্বর আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড টাইম ১২টা ৭ মিনিটে ভারতীয় সময় ১০টা ৩৭ মিনিটে তা খুলবে। তারপরই চাঁদের উদ্দেশে রওনা দেবে নাসার চন্দ্রযান আর্টমিস ওয়ান। আর্টেমিস হল নাসার স্পেস লঞ্চ সিস্টেম রকেটের প্রথম সমন্বিত ফ্লাইট পরীক্ষা। এই মহাকাশযান ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ভবিষ্যতের মানব চন্দ্র অনুসন্ধানের পথ তৈরি করবে।

৯ ঘণ্টার যাত্রার পর
গত ৪ নভেম্বর আর্টেমিস মিশনের জন্য স্পেস লঞ্চ সিস্টেম রকেট ও ওরিয়ন মহাকাশযান ভেহিকল অ্যাসেম্বলি বিল্ডিং থেকে প্রায় ৯ ঘণ্টার যাত্রার পর ফ্লোরিডা নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯-বিতে পৌঁছেছে। গত সেপ্টেম্বরে মার্কিন মহাকাশ সংস্থা আর্টেমিস ওয়ানের উৎক্ষেপণে বাধ সাধে ক্রান্তীয় ঝড় ইয়ান।

তিনবার প্রবল বাধার মুখে
নাসার আর্টেমিস মিশন এর আগে তিনবার প্রবল বাধার মুখে পড়ে। প্রথম দু-বার নাসার আর্টিমিস মিশন যান্ত্রিক গোলযোগের কারণে ধাক্কা খায়। তৃতীয়বারের প্রচেষ্টায় ২৭ সেপ্টেম্বর তা চাঁদের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু তৃতীয় প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় ট্রপিক্যাল ঝড়। নাসার বিজ্ঞানীরা গভীর উদ্বেগের মধ্যে আর্টেমিস মিশন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

তিনটি ধাপে মিশন শেষ
তবে নাসা এই আর্টেমিস মিশন সফল করতে বদ্ধ পরিকর। তাই সমস্ত বাধা কাটিয়ে নভেম্বরে তা চাঁদের উদ্দেশে পাঠাতে তৎপরতা শুরু করেছে। আসলে আর্টেমিস মিশনে নাসা মানব অভিযানে নামতে চলেছে। চাঁদে মানুষকে নিয়ে যাওয়ার পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে কাজ করবে আর্টেমিস ওয়ান মিশন। তিনটি ধাপে এই মিশনটি শেষ করতে চাইছে নাসা। তাই আর্টেমিস মিশনটি নিয়ে আর কালবিলম্ব হোক চাইঠছে না নাসা।

১৪ নভেম্বর পাড়ি আর্টেমিস ওয়ানের
নাসা এমনিতেই বিরাট অঙ্কের টাকা খরচ করে ফেলেছে মিশনে। এখন এই মিশনে ব্যর্থ হলে মাথায় হাত পড়ে যাবে। তাই বিলম্বিত হলেও মিশনটি সফল করতে বদ্ধপরিকর নাসা। এখানেই শেষ নয়, এরপর তাঁরা মানুষ পাঠাবে চাঁদ ও মঙ্গলে। নাসা তাই রেডি তাঁদের মিশন সাকসেস করতে। তিনটি বাধা কাটিয়ে তাই ১৪ নভেম্বর আর্টেমিস ওয়ান পাড়ি দেবে মহাকাশে।












Click it and Unblock the Notifications