Agniban rocket launched sucessfuly: নজির গড়ল 'অগ্নিকুল', স্টার্ট আপের হাত ধরে অগ্নিবাণ রকেটের সফল উৎক্ষেপণ
Agniban rocket launched sucessfuly: মহাকাশ গবেষণায় ইসরো-কেও টেক্কা দিয়ে দিল ভারতের এই প্রাইভেট গবেষণা সংস্থা। অগ্নিকুল কসমস নামে এই স্টার্ট আপ (India's starts up Agnikul) সংস্থার 'অগ্নিবাণ' রকেট উৎক্ষেপণ (Agniban rocket launched sucessfuly) এক নয়া ইতিহাস তৈরি করল। আর যে ইঞ্জিন দ্বারা এই রকেট উৎক্ষেপণ করা হল, সেটি ইসরো-ও এখনও তৈরি করে উঠতে পারেনি।
বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে বেঙ্গালুরুর এই স্টার্ট আপ (India's starts up Agnikul) সংস্থা সফলভাবে রকেট উৎক্ষপেণ করে। এই উদ্যোগ সফল হওয়ার কথা জানিয়েছেন ইসরো প্রধান এস সোমনাথ। ইসরোর তরফে ওই সংস্থাকে অভিনন্দন জানানো হয়েছে। এক্স মাধ্যমে অভিনন্দন বার্তা দেওয়া হয়েছে।

শ্রীহরিকোটা থেকে এই উৎক্ষেপণ সফল হয়েছে বলে জানিয়েছেন অগ্নিকুলের (Agnikul) মেন্টর তথা আইআইটি মাদ্রাজের অধ্যাপক সত্য আর চক্রবর্তী।
অগ্নিকুলের তরফে একটি বিবৃতিতে লেখা হয়েছে, মিশন সফল হয়েছে। আরও জানানো হয়েছে যে রকেট ও ইঞ্জিন- সবটাই ভারতে (Agniban rocket launched sucessfuly) প্রস্তুত করা হয়েছে। বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড সিঙ্গল ইঞ্জিন দিয়ে উৎক্ষেপণ করা হয়েছে ওই রকেট। আর এটাই ভারতের সেমি ক্রায়ো ইঞ্জিন বলেও জানিয়েছে অগ্নিকুল।
এর আগে চারবার এই রকেট উৎক্ষেপণের চেষ্টা করা হয়েছে। পঞ্চমবারে সফল হল পরীক্ষা।
সংস্থার তরফে উল্লেখ করা হয়েছে, সাহসী, তরুণ ইঞ্জিনিয়াররা এই কাজ করে দেখিয়েছেন। ২০১৭ সালে এই সংস্থা শুরু করেছিলেন দুই তরুণ এরোস্পেস ইঞ্জিনিয়ার।
এদিন যে রকেট উৎক্ষেপণ করা হয়েছে, তার ওজন ছিল ৫৭৫ কেজি, ৬.২ মিটার দীর্ঘ। আরও জানা গিয়েছে, ওই সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন এখনও তৈরি করতে পারেনি ইসরো। চলছে গবেষণা।
অগ্নিবাণ লঞ্চ করার আগে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ইঞ্জিনটি হবে সম্পূর্ণভাবে থ্রি ডি প্রিন্টেড ও সিঙ্গল পিস।
আর এই ইঞ্জিন যে ভারতের মহাকাশ গবেষণায় গেম চেঞ্জার হয়ে উঠবে, সে কথাও জানানো হয়েছিল আগেই। এই ইঞ্জিন চালিত হয়েছে টারবাইন ফুয়েল ও লিকুইড অক্সিজেন দ্বারা। এর ফলে খুব কম সুবিধাযুক্ত লঞ্চপ্যাড থেকেও এটি উৎক্ষেপণ করা সম্ভব। আরও জানান গিয়েছে যে শ্রীহরিকোটা আইল্যান্ডে একটি বিশেষ লঞ্চপ্যাড তৈরির পাশাপাশি একটি নিজস্ব কন্ট্রোল রুমও তৈরি করেছে ওই সংস্থা (Agniban rocket launched sucessfuly) ।












Click it and Unblock the Notifications