Chandrayaan 3: চাঁদের মাটির আরও কাছাকাছি যাবে বিক্রম, দ্বিতীয় ডিবুস্টিংয়ের পরই শুরু কাউন্টডাউন

ইতিহাস গড়ার পথে এগিয়ে চলেছে ভারতের চন্দ্রযান ৩। আর বাকি চারদিন। শনিবার রাতে দ্বিতীয় ডিবুস্টিং সফল হওয়ার পর থেকেই শুরু হয়ে যাবে চাঁদে নামার কাউন্ট ডাউন। এদিনই চাঁদের আকাশে ১০০ কিলোমিটারের মধ্যে প্রবেশ করবে বিক্রম। চন্দ্রযান ল্যান্ডার পৌঁছে যাবে চাঁদের আরও কাছে।

স্বপ্ন সফলের পথে আরও একধাপ পেরিয়ে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। শুক্রবার চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডারের গতি কমানোর কৌশল সফলভাবে সম্পাদন করেছে প্রথম ডিবুস্টিংয়ের মধ্য দিয়ে। শনিবার রাতেই হবে দ্বিতীয় ডিবুস্টিং। তারপর ধীরে ধীরে আরও গতি কমিয়ে সুপার স্লো মহাকাশযান পরিণত হবে বিক্রম ল্যান্ডার।

Chndrayaan 3

বুধবার চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডার পা রাখবে চাঁদের মাটিতে। গত বৃহস্পতিবারই চন্দ্রযান ৩-এর জেট প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিক্রম ল্যান্ডার। তারপর থেকেই প্রজ্ঞান রোভারকে নিয়ে 'একা' পথ চলা শুরু করেছে বিক্রম। শুক্রবার চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডারটি তার প্রথম ডিবুস্টিং অপারেশনের পর শুরু করে দিল চাঁদে নামার প্রক্রিয়া।

শনিবার তার দ্বিতীয় ধাপ। এইভাবে প্রতিদিনই একটা একটা করে ধাপ পেরিয়ে বুধবার আসবে মাহেন্দ্রক্ষণ। যখন চাঁদের আকাশে ঘুরতে ঘুরতে টুপ করে চাঁদের মাটিতে নেমে পড়বে বিক্রম। চাঁদের দক্ষিণ মেরু সংলগ্ন ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে পা রাখবে ভারতের চন্দ্রযান। এখন সব চেষ্টা শুধু সফট ল্যান্ডিংয়ের।

ইসরো জানিয়েছে, ল্যান্ডার মডিউল একেবারে সুস্থ ও সক্রিয় রয়েছে। শুধু গত মন্থর করে সফট ল্যান্ডিং করাতে পারলেই মিশন সাকসেসফুল। ল্যান্ডার বিক্রম বর্তমানে প্রথম ডিবুস্টিং অপারেশনের পর ১১৩ কিমিx১৫৭ কিমি কক্ষপথে রয়েছে। দ্বিতীয় ডিবুস্টিং অপারেশনের পর এদিনই বিক্রম ঢুকে পড়বে ১০০ কিমি কক্ষপথে।

ইসরোর জানিয়েছে, ২৩ অগাস্ট চাঁদের মাটি ছোঁয়ার দিন চাঁদের মাটি থেকে ৩০ কিলোমিটার দূরত্বে থাকবে বিক্রম। তারপর ২০ মিনিটের অভিযানে নেমে আসবে চাঁদের মাটিতে। ওই ২০ মিনিটই ভাগ্য গড়ে দেবে ইসরোর চন্দ্রযান-৩ মিশনের। ৩০ কিমি দূরত্ব থেকে বিক্রম ল্যান্ডার ডানা মেলে পাখির মতো নেমে আসবে চাঁদের মাটিতে।

প্রজ্ঞান রোভারকে নিয়ে বিক্রম ল্যান্ডার চাঁদের মাটি সফলভাবে ছুঁতে পারলেই লেখা হবে ইতিহাস। ভারত হবে চন্দ্রাভিযানে সফল বিশ্বের চতুর্থ দেশ। আমেরিকা, রাশিয়া, চিনের পর চতুর্থ দেশ হিসেবে উঠে আসবে ভারত। কোনওরকম তাড়াহুড়ো না করে মাথা ঠান্ডা রেখে চাঁদের মাটিতে বিক্রমকে নামানোই এখন ইসরোর বিজ্ঞানীদের ধ্যানজ্ঞান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+