Air Pollution: ভারতীয়দের গড় আয়ু কমছে! দিল্লিতে কমেছে প্রায় ১২, জানেন বাংলার মানুষের কত কমেছে
দূষণের দাপট বাড়ছে বিশ্বজুড়ে। বিশ্ব পলিউশনের জেরে গোটা পৃথিবীতেই গড় আয়ু কমছে। গড় আয়ু কমছে এ দেশেও। ভারতীয়দের গড় আয়ু কমছে, মানে গড় আয়ু কমছে দিল্লি থেকে বাংলা, সমস্ত রাজ্যেই। এই পরিসংখ্যানের দিকে তাকালে চোখ কপালে উঠবেই।
বায়ু দূষণের হাত থেকে নিস্তার নেই কারও। ভারতে গড় আয়ু কমেছে ৫ বছর। তার মধ্যে দিল্লিতে মানুষের গড় আয়ু কমেছে ১২ বছর। তেমনই অন্যান্য রাজ্যেরও গড় আয়ু কমেছে দূষণের মাত্রার কারণে। ২০১৩ থেকে ২০২১ সালের মধ্যে সারা বিশ্বে যতটা পলিউশন হয়েছে, তার ৫৯.১ শতাংশই ভারতের।

বায়ুদূষণের বাড়বাড়ন্ত নিয়ে সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় সামনে এসেছে শিউরে ওঠার মতো তথ্য। বিগত কয়েক দশকে বারতে ভয়াবহভাবে বেড়েছে বায়ুদূষণের মাত্রা। ১৯৯৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে বাতাসে ভেসে বেড়ানো ক্ষুদ্র কণার মাত্রা বেড়েছে ৬৭.৭ শতাংশ।
বায়ুতে এই ধরনের সূক্ষ্মকণা শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরি করে। ক্যানসারের প্রবণতাও বাড়িয়ে তোলে। তার মধ্যে মানুষের প্রাণহানির সম্ভাবনাও বেড়ে যায়। গবেষণায় জানা গিয়েছে দূষণের মাত্রা বেড়ে চলায় ভারতীয়দের গড় আয়ু ৫.৩ বছর কমে গিয়েচে।
পরিসংখ্যান অনুযায়ী, হৃদযন্ত্রে সমস্যার কারণে ৪.৫ বছর গড় আয়ু কমেছে আর অপুষ্টিজনিত কারণে কমেছে ১.৮ বছর। এই রোগ গোটা বারতেই ছেয়েছে। কোথাও বেশি কোথাও কম। বিশ্ব স্বাস্থ্যসংস্থা বারবার সাবধান করেছে দূষণের মাত্রা কমানোর জন্য। যদি এখনও কমানো যায়, তবে গড় আয়ু ২.৩ বছর বাড়তে পারে। এমনই জানিয়েছে গবেষণা।
বায়ু দূষণ বাড়ার প্রবণতা উত্তর ভারতে বেশি। উত্তর ভারতের মোট জনসভা দেশের মোট জনসংখ্যার ৩৮.৯ শতাংশ। এই অংশ বায়ু দূষণে কারণে গড় আয়ু কমছে ৮ বছর। আর সবথেকে খারাপ পরিস্থিতি রাজধানী দিল্লিতের। গবেষকরা জানিয়েছেন, দিল্লির গড় আয়ু বায়ুদূষণের কারণে কমেছে ১১.৯ বছর।
দিল্লিতে যখন শোচনীয় হাল, তখন বাংলার কী অবস্থা? পশ্চিমবঙ্গের সোচনীয় অবস্থা উত্তর ২৪ পরগনা জেলায়। দেশের দ্বিতীয় জনঘনত্বযুক্ত জেলা এটি। বর্তমানে দূষণের হার এতটাই যে উত্তর ২৪ পরগনার মানুষের গড় আয়ু ৫.৬ বছর কমেছে। তবে অন্যত্র পরিস্থিতি এতটা বাড়াবাড়ি নয়।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা শুধু সবথেকে বেশি বায়ুদূষণপ্রবণ এলাকা তাঁদের গবেষণা রিপোর্টে উল্লেখ করেছে। সেইহেতু কলকাতার কথা উল্লখ নেই। উল্লেখ নেই বাংলার অন্য জেলা বা দেশের অন্য রাজ্যের কথা। সবথেকে সমস্যাপ্রবণ রাজ্য, শহর বা জেলার কথাই উল্লেখ করা হয়েছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications