Home / Photos
চলতি বছর কবে পরেছে বিশ্বকর্মা পুজো, জানুন দিন, কখন শুরু অমৃত যোগের?
By Bengali Team
জন্মাষ্টমী, রাধাষ্টমীর পরেই আসে বিশ্বকর্মা পুজো। এই পুজোর জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন অনেকে। এই পুজো বিশেষত কলকারখানায় হয়ে থাকে। নিশ্চয়ই আপনারও জানতে ইচ্ছা করছে বিশ্বকর্মা পুজো কবে পরেছে, পুজোয় সময়ই বা কখন, সব জানুন এখান থেকে।
1/7
Photo Credit: PTI
Share
বিশ্বকর্মা পুজো আসা মানেই যেন মনে হয় মা দুর্গার আগমন হচ্ছে। এই পুজো শুরু হলেই মনে হয়, দুর্গাপুজো আসতে আর বেশি দিন বাকি নেই।
2/7
Photo Credit: PTI
Share
এই বিশেষ দিনের সঙ্গে ঘুড়ি ওড়ানোর এক বিশেষ সম্পর্ক রয়েছে। বিশ্বকর্মা পুজোয় সকলেই ঘুড়ি ওড়াতে প্রায় ব্যস্ত থাকেন। আকাশে ঘুড়ির মেলা চলে। প্রতিবছর বিশ্বকর্মা পুজো ১৭ বা ১৮ তারিখে হয়।
3/7
Photo Credit: PTI
Share
চলতি বছর বিশ্বকর্মা পুজো পরেছে ১৭ সেপ্টেম্বর। বাংলা সাল অনুযায়ী, ৩১ শে ভাদ্র, দিনটি মঙ্গলবার। অমৃত যোগ শুরু হবে দিন ৭।৫২ গতে ১০। ১৬ মধ্যে।
4/7
Photo Credit: PTI
Share
বিশ্বকর্মা পুজো যে শুধু কলকারখানা বা শিল্পক্ষেত্রে হয়, তা কিন্তু নয়। অনেক বনেদি বাড়িতেও কিন্তু বড় করে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়।
5/7
Photo Credit: PTI
Share
এই বিশেষ দিনে নানান রকমের খাওয়া দাওয়ায় মেতে ওঠেন সকলে। সেই সঙ্গে ঘুড়ি ওড়ানোর চল কিন্তু রয়েছে। ছোট থেকে বড় সকলেই কিন্তু আনন্দ সহকারে ঘুড়ি উড়িয়ে থাকেন।
6/7
Photo Credit: PTI
Share
আবার অনেক বাড়িতেই কিন্তু এই বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত জেগে রান্না পুজোর আয়োজন করেন। যেখানে পঞ্চব্যঞ্জনের আয়োজন থাকে। পাঁচ রকম ভাজা, মাছ সব কিছুই রান্না করা হয়।
7/7
Photo Credit: PTI
Share
বিশ্বকর্মার পুজোর দিন পরে ভাদ্র সংক্রান্তি অর্থাত্ ভাদ্র মাসের শেষ তারিখে। তাই এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে।


Click it and Unblock the Notifications