Home / Photos
কবে পড়েছে বিনায়ক চতুর্থী, কোন শুভ ক্ষণে করবেন গণেশের পুজো, জানুন সময়
By Bengali Team
হিন্দুধর্মে বিনায়ক চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছর এই বিশেষ দিনটি পড়েছে পয়লা এপ্রিল। প্রতি মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এই উৎসব পালিত হয় । এদিন গণেশ ঠাকুরের পুজো করা হয়। কথিত আছে, এই উপোস করলে ভক্তের মনের প্রতিটি ইচ্ছা পূর্ণ হয়। এছাড়াও, আয় ও সৌভাগ্য বৃদ্ধি পায়। জানুন শুভ সময়।
1/4
Photo Credit: PTI
Share
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই বিশেষ দিনে অনেক শুভ যোগও তৈরি হচ্ছে । এই যোগগুলিতে গণপতির পুজো করলে আর্থিকদিকে লাভ হওয়ার পাশাপাশি মনের প্রতিটি ইচ্ছাও পূর্ণ হয়। জীবনে আসে অফুরন্ত সুখও।
2/4
Photo Credit: PTI
Share
বিনায়ক চতুর্থীতে শুভ ক্ষণে গণেশের পুজো করা উচিত। চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে। শুভ সময় শুরু হচ্ছে ভোর ৫ টে ৪২ মিনিট থেকে, যা চলবে ২ এপ্রিল ভোর ২ টে ৩২ মিনিটে। তাই উদয় তিথি অনুসারে, বিনায়ক চতুর্থী পয়লা এপ্রিল পালিত হবে।
3/4
Photo Credit: PTI
Share
চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে প্রীতি যোগ তৈরি হচ্ছে। এই যোগ সকাল ০৯ টা ৪৮ মিনিট থেকে শুরু হচ্ছে, এবং সারা রাত পর্যন্ত চলবে। আবার এদিনই ভরণী ও কৃত্তিকা নক্ষত্রের মিলন হবে। তৈরি হবে ভাদ্রবাস যোগও। শুভ সময় বিকেল ৪ টে ০৪ টা থেকে রাত ২ টে৩২ মিনিট পর্যন্ত থাকবে। এই যোগগুলিতে গণপতির পুজো করা খুব দরকার। তবেই জীবনে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে।
4/4
Photo Credit: PTI
Share
বিনায়ক চতুর্থীর পুজোর সময়ে গণেশকে সাদা রঙের ফুল, লাড্ডু, নারকেল, মালা দেবেন। যদি পারেন ক্ষীর তৈরি করে দেবেন। এতে গণপতির বিশেষ কৃপা থাকবে আপনার ওপর। এতে আপনার মনের ইচ্ছাও পূরণ হবে।


Click it and Unblock the Notifications