Home / Photos
লাড্ডু গোপালের কেমন মূর্তি বাড়িতে রাখবেন, তাঁকে খুশি করতে এইভাবে সেবা করুন
By Bengali Team
প্রায় প্রতিটি বাড়িতেই সকলে লাড্ডু গোপাল রেখে পুজো করেন। বলা হয়, গোপালের পুজো করলে জীবনে সফলতা লেগেই থাকে। তবে যেকোনও জায়গায় কিন্তু গোপাল রাখা যায় না। গোপালের সেবার সঠিকভাবে করতে হয়। তবেই তিনি কিন্তু খুশি হন। গোপালের কেমন মূর্তি ঘরে রাখবেন, জানুন।
1/6
Photo Credit: PTI
Share
কথিত আছে, গোপালের মূর্তি খুব বড় রাখবেন না। তার বুড়ো আঙ্গুল প্রায় তিন ইঞ্চির মধ্যে থাকবে, এমন মূর্তি ঘরে রাখবেন। ঘরে গোপালের মূর্তি রাখলে তা পিতল, তামা, ব্রোঞ্জ, রুপো বা সোনার তৈরি গোপাল রাখবেন। অষ্টধাতুর মূর্তি বাড়িতে রাখলে তা আরও বেশি শুভ বলে মনে করা হয়।
2/6
Photo Credit: PTI
Share
লাড্ডু গোপালকে নিয়ম করে নিয়মিত স্নান করাবেন। তারপর পোশাক জামাকাপড় রোজ পরিবর্তন করবেন। স্নানের পর অবশ্যই তার কপালে চন্দনের তিলক পরাবেন। তাকে সুন্দর করে সাজিয়ে তবেই পুজো শুরু করবেন। এতে গোপাল কিন্তু ভীষণ খুশি হন।
3/6
Photo Credit: PTI
Share
গোপালকে সকাল, সন্ধ্যা যদি পারেন লাড্ডু নিবেদন করবেন। সেই সঙ্গে গোপালের আরতি করুন। দিনে চারবার তাকে খাওয়াবেন। সকালবেলা খাওয়ানোর পর অবশ্যই তার প্রসাদ আপনি দারিদ্র্য মানুষের মধ্যে ভাগ করে দেবেন। এতে গোপাল খুব খুশি হন। তার কৃপায় আপনার জীবনেও থাকবে সফলতা।
4/6
Photo Credit: PTI
Share
ঘরে লাড্ডু গোপালের মূর্তি রাখলে আপনি একাধিক মূর্তি বাড়িতে রাখতে পারবেন না। একটিমাত্র গোপালের মূর্তি বাড়িতে রাখুন। তবেই তিনি খুশি হবেন।
5/6
Photo Credit: PTI
Share
যদি আপনি লাড্ডু গোপালের মূর্তি বাড়িতে রেখে পুজো করেন, তাহলে মনে কখনও খারাপ চিন্তা আনবেন না। কারোর ক্ষতির কথা ভাববেন না। তাহলে কিন্তু গোপাল ঠাকুর রেগে যাবেন। এতে যদি আপনি মন ভরে গোপাল ঠাকুরের পুজো করেন, তাহলে আপনার আর্থিক দিকে লাভ হওয়ার পাশাপাশি ভাগ্যের দ্বার খুলবে।
6/6
Photo Credit: PTI
Share
গোপাল ঠাকুরের প্রিয় খাবার হল মাখন। আপনি যদি পারেন মাখন, ঘি দিয়ে তৈরি করে বাড়িতে নিত্যদিন মিষ্টি তৈরি করে তার সেবা করতে পারেন।


Click it and Unblock the Notifications