Home / Photos
বুদ্ধ পূর্ণিমার দিন এই কাজ করলেই ফিরবে ভাগ্যের হাল, পাবেন সম্পদের দেবীর কৃপাও
By Bengali Team
প্রতিবছর বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। এই দিনে নদী কিংবা গঙ্গায় স্নান করা কিংবা দারিদ্র ব্যক্তিদের দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে দেবী লক্ষ্মীর পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন রাতে দেবী লক্ষ্মীর পুজো করলে জীবনে আশীর্বাদ পাবেন সম্পদের দেবীর, মনের সমস্ত ইচ্ছাও পূর্ণ হবে।
1/5
Photo Credit: PTI
Share
চলতি বছর বৈশাখ পূর্ণিমা ১১ মে রাত ৮ টা ০১ মিনিটে শুরু হবে। যা চলবে ১২ মে রাত ১০ টা ২৫ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুসারে, ১২মে বুদ্ধ পূর্ণিমা পালিত হবে। এদিন চন্দ্রোদয় হবে সন্ধ্যা ৬ টা ৫৭ মিনিটে।
2/5
Photo Credit: PTI
Share
বুদ্ধ পূর্ণিমার দিন নানান শুভ যোগ তৈরি হচ্ছে। রবি যোগ সকাল ০৫ টা ৩২ থেকে ০৬ টা১৭ পর্যন্ত থাকবে। এই যোগে ভগবান বিষ্ণু ও ভগবান বুদ্ধের পুজো করলে শরীর সুস্থ থাকবে। জীবনে সুখ, সমৃদ্ধি বাড়বে। ভাদ্রবাস যোগ সকাল ৯ টা ১৪ মিনিট পর্যন্ত থাকবে।
3/5
Photo Credit: PTI
Share
ভাদ্র যোগের সময় পুজো করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। সারা রাত ধরে বৈরাগ্য যোগ থাকবে। এই সময়ে ভগবান বিষ্ণুর পুজো করলে জীবনে এগিয়ে যেতে পারবেন আপনিও।
4/5
Photo Credit: PTI
Share
এই বিশেষ দিনে রাতে অশ্বথ গাছের নিচে চারমুখী প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীর পুজো করুন। রাতে ১১টি কড়ি নিয়ে তার উপর হলুদ মাখান। তারপর সেগুলো দেবী লক্ষ্মীর চরণে নিবেদন করুন। তার পরের দিন কড়িগুলো তুলে লাল কাপড়ে বেঁধে আলমারির ভেতরে রাখুন।
5/5
Photo Credit: PTI
Share
কাঁচা দুধে চিনি ও চালের দানা মিশিয়ে চন্দ্রকে নিবেদন করুন। রাতে কোনও দারিদ্র বা অসহায় ব্যক্তিদের চাল, চিনি, দই, সাদা পোশাক ইত্যাদি দান করুন। এতে চন্দ্রের বিশেষ কৃপা পাবেন। এতে আপনার মনও শান্ত থাকে।


Click it and Unblock the Notifications