Home / Photos
ফলহারিণী কালী পুজোয় মায়ের চরণে কোন কোন ফল নিবেদন করবেন, জানেন
By Bengali Team
ফলহারিণী কালীপুজোয় মা কালীকে আম, জাম, লিচু দিন, এতে তিনি খুব খুশি হন,
1/7
Photo Credit: PTI
Share
হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে ফলহারিণী কালী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর জৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় এই পুজো।
2/7
Photo Credit: PTI
Share
এই বিশেষ দিনে মা কালীর বিশেষ পুজোর আয়োজন করেন তাঁর ভক্তরা। এবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার ৭ টা ১৫ মিনিট থেকে। যা চলবে বৃহস্পতিবার বিকেল ৫ টা ৫৩ মিনিট পর্যন্ত।
3/7
Photo Credit: PTI
Share
সূর্যাস্তের সময় অনুযায়ী, অমাবস্যা তিথি কিন্তু ৬ জুনকেই ধরা হবে। তবে মা কালীর পুজো যেহেতু সন্ধ্যেবেলায় করা হয় তাই ৫ জুনই সকলে মায়ের পুজো করবেন।
4/7
Photo Credit: PTI
Share
ফলহারিণী পুজোর দিন মা কালীকে ফল দেওয়ার বিশেষ রীতি রয়েছে। এদিন সকলেই মরসুমের ফল নিবেদন করে থাকেন। কথিত আছে, মায়ের চরণে যদি আপনি এদিন তিন রকম ফল নিবেদন করেন তাহলে দেবী কিন্তু ভীষণ খুশি হন।
5/7
Photo Credit: PTI
Share
মায়ের আশীর্বাদের জীবনে সাফল্য লেগে থাকে সকল ভক্তদেরই। এতে আপনার মনোবাসনাও কিন্তু পূর্ণ হবে। তাই এই বিশেষ দিনে মা কালীকে নিবেদন করুন এই ফলগুলি।
6/7
Photo Credit: PTI
Share
ফল হারিণী কালীপুজোয় মা কালীকে বিজোড় সংখ্যার ফল নিবেদন করবেন। যেহেতু এই সময়ে আম, জাম, লিচু নিবেদন করতে পারেন। যদি আপনি আম, জাম, লিচু না পান তাহলে আপেল বা পেয়ারা নিবেদন করতে পারেন।
7/7
Photo Credit: PTI
Share
মা কালীর কৃপা পেতে আপনাকে নিষ্ঠা মেনে এই পুজো করতে হবে। তবেই আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। দেবীর কৃপায় জীবনে সাফল্যও আসবে আপনার।


Click it and Unblock the Notifications