Home / Photos
এই টিপসগুলি মানলেই কাটবে বিয়ের বাধা, কী বলছে বাস্তুশাস্ত্র
By Bengali Team
বাস্তুশাস্ত্র এমন অনেক নিয়মের কথা বলা রয়েছে, সেগুলি মেনে চললে জীবনে স্ব কাজে সফলতা পাওয়া যায়। আবার যদি আপনার বাড়িতে বাস্তুত্রুটি থাকে, তাহলে বিবাহের ক্ষেত্রেও নানান সমস্যা দেখা দেয়। তাই বিবাহের বাধা দূর করতে আপনি কিন্তু এই টিপসগুলি মানতে পারেন।
1/5
Photo Credit: পিক্সেলস
Share
অবিবাহিতদের ঘুমানোর জন্য সবসময় কাঠের বর্গাকার বা আয়তাকার বিছানা ব্যবহার করা উচিত। তবে বিছানার নিচে কোনও লোহা বা ধাতব জিনিস রাখা উচিত নয়। সেই সঙ্গে শোওয়ার ঘরে পরিষ্কার, পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত। তাঁদের ঘরের দেওয়ালে হালকা রঙ করা উচিত, গাঢ় রঙ ব্যবহার করা এড়িয়ে চলুন।
2/5
Photo Credit: পিক্সেলস
Share
ঘরের দক্ষিণ, পশ্চিম কোণ পরিষ্কার রাখবেন । আপনি এই কোণে গোলাপ কিংবা একজোড়া লাভ বার্ড বা পায়রা রাখতে পারেন। এটি করলে, শীঘ্রই আপনার বিবাহের বাধা কাটবে।
3/5
Photo Credit: পিক্সেলস
Share
বিবাহের বাধা দূর করতে চান, তাহলে শোওয়ার ঘরে উত্তর দিকের দেওয়ালে রাধা-কৃষ্ণ, শিব-পার্বতীর ছবি লাগানো উচিত। পাশাপাশি ঘরে কাঁটাযুক্ত বা বনসাই গাছ রাখবেন না।
4/5
Photo Credit: পিক্সেলস
Share
আপনার শোওয়ার ঘরে আয়না, কাঁচি, ছুরি ইত্যাদি ধারালোও জিনিস রাখবেন না। এতে নেতিবাচকতা শক্তি বাড়তে থাকবে। যা আপনার বিবাহের বাধা সৃষ্টি করতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
5/5
Photo Credit: পিক্সেলস
Share
বিবাহের বাধা দূর করতে আপনার রান্নাঘরটি বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে, এটি আপনার বিবাহে বাধার সৃষ্টি করবে। শুধু তাই নয়, রান্নাঘর সর্বদা পরিষ্কার রাখবেন।


Click it and Unblock the Notifications