Home / Photos
ঠাকুরঘরে এগুলি রাখলেই ঘিরে ধরবে আর্থিক সঙ্কট, ক্রুদ্ধ হবেন দেব, দেবীরাও
By Bengali Team
প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই ঠাকুরঘর থাকে। যেখানে দেবতাদের মূর্তি রেখে তাদের সেবা করা হয়। আর দেবতাদের ঘর সব সময়েই পরিষ্কার, পরিচ্ছন্ন রাখা হয়। এতে ভগবানের বিশেষ কৃপা পাওয়া যায় বলে মনে করা হয়। ভুল করে ঠাকুরঘরে এগুলি রাখবেন না। এতে আপনার জীবনে নানান সমস্যা শুরু হবে। তাছাড়াও পুজোর শুভ ফল পাবেন না আপনি। জানুন কী কী জিনিস রাখবেন না আপনি।
1/6
Photo Credit: পিক্সেলস
Share
মনে করা হয়, সঠিকভাবে পুজো করলে একজন ভক্ত জীবনের সমস্ত সুখ অর্জন করেন। ঠিক তেমনই ভুল করেও ঠাকুরঘরে ধারালোও কোনও জিনিস রাখা উচিত নয়। এখানে ধারালো জিনিস রাখলে নেতিবাচক শক্তি তৈরি হয়। যার কারণে একজন ব্যক্তিকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে।
2/6
Photo Credit: পিক্সেলস
Share
ঠাকুরঘরে পুজোর সময়ে শঙ্খ বাজানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শঙ্খকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। পুজোর সময় শঙ্খ বাজালে ইতিবাচক শক্তি তৈরি হয়। তবে ঠাকুরঘরে একাধিক শঙ্খ রাখবেন না। এতে একজন ব্যক্তি জীবনে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন।
3/6
Photo Credit: পিক্সেলস
Share
ঠাকুরঘরে ছেঁড়া কোনও ধর্মগ্রন্থ রাখা উচিত নয়। এই ধরনের ভুল করলে নেতিবাচক শক্তি তৈরি হয়, যা ব্যক্তির জীবনে খারাপ প্রভাব ফেলে। তাই এগুলি রাখবেন না।
4/6
Photo Credit: পিক্সেলস
Share
ভুল করেও মন্দিরে নোংরা জামা-কাপড় রাখা উচিত নয়। কারণ ঠাকুর পরিষ্কার স্থানে থাকে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঠাকুরঘরে নোংরা পোশাক ও ময়লা থাকলে দেব-দেবীরা সেখানে বাস করবেন না। এছাড়াও, চামড়ার তৈরি জিনিসপত্রও রাখা উচিত নয়।
5/6
Photo Credit: পিক্সেলস
Share
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ঠাকুরঘরে জুতো রাখবেন না। এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। ঠাকুরঘরে জুতো পড়ে হাঁটবেন না।
6/6
Photo Credit: পিক্সেলস
Share
ঠাকুরঘরে কোনও ভাঙা আসবাবপত্র রাখবেন না। এতে দেবতারা রেগে যান। তাছাড়াও আর্থিক সঙ্কট জীবনকে ঘিরে ধরবে। তাই এই ভুলগুলি করার আগে সাবধান হোন আপনিও।


Click it and Unblock the Notifications