Home / Photos
চলতি বছর কবে পড়েছে বুদ্ধ পূর্ণিমা, জানুন পুজোর তারিখ থেকে সময় সম্পর্কে
By Bengali Team
হিন্দুধর্মে বৈশাখ পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষদিনে অনেকেই গঙ্গায় স্নান করেন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে বিশ্বের রক্ষক ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয়। এই শুভ তিথিতে সত্যনারায়ণ দেবেরও পুজো করা হয়। অনেকেই তাঁদের বাড়িতে সিন্নি দিয়ে থাকেন।
1/6
Photo Credit: PTI
Share
বলা হয়, বৈশাখ পূর্ণিমায় গঙ্গায় স্নান করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। সেই সঙ্গে সকলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করেন। এতে জীবনে সুখ ও সমৃদ্ধি বাড়ে। চলতি বছর বুদ্ধ পূর্ণিমা কবে, জানুন বুদ্ধ পূর্ণিমার তারিখ, শুভ সময় সম্পর্কে।
2/6
Photo Credit: PTI
Share
বৈশাখ পূর্ণিমা শুরু হবে ১১ মে সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে। যা থাকবে ১২ মে সন্ধ্যা ৭ টা ২২ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুসারে ১২ মে বৈশাখ পূর্ণিমা পালিত হবে। বৈশাখ পূর্ণিমার দিনে বুদ্ধ পূর্ণিমাও পালিত হবে।
3/6
Photo Credit: PTI
Share
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বুদ্ধ পূর্ণিমায় একটি বিরল বারিয়ান যোগ তৈরি হচ্ছে। চলবে রবি যোগও। রবি যোগ সকাল ০৫ টা ৩২ থেকে ০৬ টা ১৭ পর্যন্ত। এই যোগে স্নান ও দান করলে শরীর সুস্থ থাকবে।
4/6
Photo Credit: PTI
Share
সেই সঙ্গে ভগবান বুদ্ধের পুজো করলে জীবনে সুখ লাভ হয়। রবি যোগে গঙ্গা স্নান করা পুজো করা দারিদ্র ব্যক্তিদের দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
5/6
Photo Credit: PTI
Share
এই বিশেষ দিনে সূর্যোদয় হবে ভোর ০৫ টা ৩২ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যে ০৭ টা ০৩, চন্দ্রোদয় হবে সন্ধ্যা ০৬ টা ৫৭ মিনিটে, চন্দ্রাস্তের সময় ০৫ টা ৩১, ব্রহ্ম মুহুর্ত শুরু হবে ভোর ৪ টা ০৮ টা থেকে ভোর ৪ টা ৫০ টা পর্যন্ত থাকবে। বিজয় মুহুর্ত শুরু হবে দুপুর ২ টো ৩৩ মিনিট থেকে ০৩ টে ২৭ মিনিট পর্যন্ত।
6/6
Photo Credit: PTI
Share
এই বিশেষ দিনে গোধূলির সময় শুরু হবে সন্ধ্যা ০৭ টা ০২ মিনিট থেকে সন্ধ্যা ০৭ টা ২৩ মিনিট পর্যন্ত থাকবে। নিশিত মুহুর্ত শুরুর সময় শুরু রাত ১১ টা ৫৬ মিনিট ১২ টা ৩৮ মিনিট পর্যন্ত।


Click it and Unblock the Notifications