Home / Photos
অক্ষয় তৃতীয়ায় এই বাস্তুপ্রতিকারগুলি মানলেই কাটবে আর্থিক সঙ্কট
By Bengali Team
প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এই শুভ তিথিতে সোনা কিনলে ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে বলে মনে করা হয়। এছাড়াও, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। সেই সঙ্গে দেবী লক্ষ্মী ও ভগবান কুবেরের পুজো করলে ধন-সম্পদ বাড়বে। জীবনে কখনও অর্থের অভাব হবে না।
1/7
Photo Credit: পিটিআই
Share
অক্ষয় তৃতীয়ার দিন বাস্তুশাস্ত্রের এই প্রতিকারগুলি মেনে চললে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন। কোষাগার সর্বদা অর্থে পূর্ণ থাকে। এই বিশেষদিনে কোন কোন কাজ করবেন আপনি, জানুন।
2/7
Photo Credit: পিটিআই
Share
বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুরু হবে ২৯ এপ্রিল বিকেল ৫ টা ৩১ মিনিটে। ৩০ এপ্রিল দুপুর ২ টো ১২ টায় শেষ হবে। তাই উদয় তিথি অনুসারে অক্ষয় তৃতীয়া ৩০ এপ্রিল পালিত হবে।
3/7
Photo Credit: পিটিআই
Share
অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা খুব শুভ বলে মনে করা হয়। এই দিনে সোনা কেনার পর, এটি বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে রাখুন। বাস্তুশাস্ত্র অনুসারে, এটি করলে আপনার গয়নার পরিমাণ বাড়বে।
4/7
Photo Credit: পিটিআই
Share
চলতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুরু হবে ২৯ এপ্রিল বিকাল ৫ টা ৩১ মিনিট থেকে, যা চলবে ৩০ এপ্রিল দুপুর ২ টো ১২ মিনিট পর্যন্ত। তাই উদয় তিথি অনুসারে এই উৎসব পালিত হবে ৩০ এপ্রিল।
5/7
Photo Credit: পিটিআই
Share
যদি আপনি আর্থিক ক্ষতি এড়াতে চান তাহলে অক্ষয় তৃতীয়ার দিন আপনি নতুন গয়না কিনে উত্তর,পশ্চিম দিকে রাখুন। এতে আপনি কখনোই আর্থিক সঙ্কটের মুখে পড়বেন না।
6/7
Photo Credit: WISE
Share
যদি আপনি সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তাহলে অক্ষয় তৃতীয়ার দিন আলমারির ওপর স্বস্তিক চিহ্ন আঁকুন। এটি করলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন। জীবনে কখনোই অর্থের অভাব হবে না।
7/7
Photo Credit: পিক্সেলস
Share
বাস্তুশাস্ত্রে এদিন ঘরে আয়না আনা শুভ। তবে সঠিক দিকে আয়না রাখলে জীবনে শুভ ফল পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে, উত্তর দিকে আয়না রাখবেন। এতে আপনার আর্থিক সঙ্কট কেটে যাবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Click it and Unblock the Notifications