বহুমাস পরে বাংলায় দৈনিক করোনা মৃত্যু শূন্য, ভোটের মুখে স্বস্তির হাওয়া রাজ্যে

বাংলায় গত ২৪ ঘণ্টায় একজনও করোনায় মারা যাননি। বহুদিন পরে এমন ঘটনা ঘটল। গত বছরের ২২ মার্চ এরাজ্যে প্রথম করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। তারপর থেকে এখনও পর্যন্ত ১০ হাজার ২৬৮ জনের মৃত্যু হয়েছে। এদিন মোট ১৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৫ হাজার ৩১৬ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৬১ হাজার ৭৫৫ জন।

হুমাস পরে বাংলায় দৈনিক করোনা মৃত্যু শূন্য, ভোটের মুখে স্বস্তির হাওয়া রাজ্যে

বাংলায় গত ২৪ ঘণ্টায় ২১২ জন করোনা মুক্ত হয়েছেন। সবমিলিয়ে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। সবমিলিয়ে ১০৫টি ল্যাবে ৮৫ লক্ষ ৭৯ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৫৮ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে ৪৮ জন করোনা আক্রান্ত ও ৪৭ জন সুস্থ হয়েছেন।

একদিকে যখন কেরল, মহারাষ্ট্র ও তামিলনাড়ু করোনার বিরুদ্ধে নতুন করে লড়াই করছে, তখন বাংলার এই করোনার হাল নিঃসন্দেহে খুশির খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+