একমাসের মধ্যেই লক্ষ্যমাত্রা অতিক্রম! বাংলার যুবশক্তির নতুন টার্গেট ঘোষণা সোহমের

বাংলার যুবশক্তির নতুন টার্গেট দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি অভিনেতা সোহম চক্রবর্তী। তিনি এই কর্মসূটির রাজ্য কো-অর্ডিনেটরও বটে। তিনি জানিয়েছেন বাংলার যুবশক্তি কর্মসূচিতে শীঘ্রই ১০ লক্ষ যুবযে

বাংলার যুবশক্তির নতুন টার্গেট দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি অভিনেতা সোহম চক্রবর্তী। তিনি এই কর্মসূটির রাজ্য কো-অর্ডিনেটরও বটে। তিনি জানিয়েছেন বাংলার যুবশক্তি কর্মসূচিতে শীঘ্রই ১০ লক্ষ যুবযোদ্ধাকে সামিল করা হবে।

জুনে কর্মসূচি ঘোষণা

জুনে কর্মসূচি ঘোষণা

জুন মাসে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, করোনা ও আম্ফান পরিস্থিতির মোকাবিলায় কঠিন সময়ে রাজ্যের মানুষের পাশে দাঁড়াবে যুব বাহিনী। নিজের পাড়ায়, অঞ্চলে, শহরে মানুষের প্রয়োজনে হাত বাড়িয়ে দেবে এই বাহিনীর সদস্যরা। ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা এই বাহিনীতে যুক্ত হতে পারবেন। প্রায় এক লক্ষ যুবক, যুবতীকে এই কর্মসূচির দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

২৪ ঘন্টায় ব্যাপক সাফল্য দাবি

২৪ ঘন্টায় ব্যাপক সাফল্য দাবি

www.banglarjubashakti.in-এ প্রথম দিনেই কর্মসূচিতে নাম নথিভুক্ত করেছিলেন ১১ হাজারের বেশি যুবক। প্রথম দিনে ভিডিও দেখেছিলেন প্রায় ১১ লক্ষ মানুষ। অভিষেক টুইট করে বলেছিলেন, ৩৩১ টি ব্লক ও ২৩০ টি শহর জুড়ে মানুষ নাম নথিভুক্ত করেছেন।
বাংলার যুবশক্তি প্রথম ২৪ ঘন্টায় এত সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়ায় আপ্লুত হয়েছিলেন তিনি।

একমাসের মধ্যেই লক্ষ্যমাত্র অতিক্রম

একমাসের মধ্যেই লক্ষ্যমাত্র অতিক্রম

প্রথম যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তা একমাসের মধ্যে অতিক্রম করে যায়। সোহম চক্রবর্তী বলেন, আগামী দিনে দশ লক্ষ যুবযোদ্ধা নিযুক্ত করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

দ্বিতীয় ধাপ এগিয়ে নিয়ে যেতে জেলা সফর

দ্বিতীয় ধাপ এগিয়ে নিয়ে যেতে জেলা সফর

বাংলার যুবশক্তির দ্বিতীয় ধাপের কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে জেলা সফর শুরু করেছে সোহম চক্রবর্তী। ২৭ জুলাই কালনার বুলবুলি তলায় গিয়েছিলেন তিনি। সেখানে ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথ, চেয়ারম্যান মমতাজ সংঘমিত্রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+