মেছোভেড়িতে যুবকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মেছোভেড়িতে যুবকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মেছোভেড়িতে থেকে যুবকের পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার হাড়োয়ার পিয়ারা গ্রামে। ঘটনা তদন্তে নেমেছে হাড়োয়া থানার পুলিশ।পুলিশ জানিয়েছে, গত ১০ জুলাই দুপুরের পর থেকে নিখোঁজ হন বছর ৩২ এর রাজু বিশ্বাস। এদিন ভোর রাতে স্থানীয় বাসিন্দারা হাড়োয়ার এই মেছোভেরিতে মৃতদেহটি ভাসতে দেখেন।

পরে বাসিন্দাদের খবর পেয়ে হাড়োয়া থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামবাসীরা জানান, মৃত রাজু বিশ্বাস পেশায় অনুষ্ঠান বাড়ির রাধুনী ছিলেন।
১০ বছর আগে তাদের বিবাহ হয়। বিবাহের পর থেকেই সংসারে অনটনের কারণে মাঝে মধ্যে ঝগড়াও হত তাদের একটি আট বছরের পুত্র সন্তানও রয়েছে। ৪ মাস আগে তার স্ত্রী পুত্র সন্তানকে নিয়ে তার স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। আর তার জেরেই এই ঘটনা বলে অনুমান গ্রামবাসীদের। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কি কারণে মৃত্যু ময়নাতদন্তের রিপোর্টে আসলে জানা যাবে খুন না আত্মহত্যা।












Click it and Unblock the Notifications