কোচবিহারে ১৩ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত ২
কোচবিহারে ১৩ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত ২
বড় সাফল্য পেল ঘোকসাডাঙ্গা থানা ও কোচবিহার জেলা পুলিশ। প্রায় ১৩ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোর রাতে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ সাদা পোশাকে কোচবিহার চা বাগান সংলগ্ন নিউ চ্যাংরাবান্ধা চেকপোষ্টে ঘোকসাডাঙ্গা থানার ওসি দেবাশীষ রায় নেতৃত্বের বিশাল পুলিশবাহিনী অভিযান চালায়।
একটি লাল রঙের হোন্ডাই গাড়ী আটক করে। গাড়ীটি তল্লাশি করে ২২০ প্যাকেট (৪৪ হাজার পিস) ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
এই মারাত্মক নেশার ট্যাবলেট গুলির বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, গাড়িটি দিনহাটা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বলে অনুমান। তবে এর পিছনে বড়সড় চক্র কাজ করছে বলেও পুলিশ জানিয়েছে। যার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
কোচবিহার জেলা পুলিশের সমস্ত ধরণের নেশাকর ড্রাগ ও গাঁজার বিরুদ্ধে লাগাতার অভিযানের এটা একটা অন্যতম মাইলস্টোন বলে জানান পুলিশ কর্তারা।












Click it and Unblock the Notifications