৩ মাসের মধ্যে পুজোর কাজে নিযুক্ত সকলের টিকাকরণ করতে হবে, শুরু হয়ে গেল তোড়জোর
৩ মাসের মধ্যে পুজোর কাজে নিযুক্ত সকলের টিকাকরণ করতে হবে, শুরু হয়ে গেল তোড়জোর
রথ শুরু হতেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কলকাতা শহরে। একাধিক ক্লাবে রথের দিন খুঁটি পুজো করেছে। করোনা আবহে এবারের পুজো কেমন হবে এই নিয়ে একটি বিধি তৈরি করে নবান্নে জমা দিয়েছে ফোরাম ফর দুর্গাপুজো। তাতে বলা হয়েছিল দুর্গাপুজোর কাজে যাঁরা থাকবেন তাঁদের সকলের টিকাকরণ করতে হবে। অর্ধাৎ ঢাকি থেকে শুরু করে ডেকোরেটার সকলের টিকাকরণ করাতে হবে। তাতে সম্মতি জানিয়েছে ক্লাবগুলি। আগামী ৩ মাসের মধ্যে সকলের টিকাকরণের কথা বলা হয়েছে।

টিকাকরণে জোর
করোনা আবহে এবারও দুর্গাপুজোর আয়োজন শুরু করেছে কলকাতার পুজো কমিটি গুলি। করোনা আবহ থাকলেও বড় করে পুজো করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা তার কারণ এই পুজোর সঙ্গে অনেক মানুষের জীবিকা জড়িয়ে থাকে। পুজো বন্ধ করে দিলে তাঁদের সংসার চালানো কঠিন সেকারণেই পুজোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দুর্গাপুজোর আয়োজনের সঙ্গে যাঁরা জড়িত তাঁদের সকলের করোনা টিকাকরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে পুজোর মণ্ডপের তৈরির কাজে নিযুক্ত সব শিল্পী এবং কারিগরদের। এমনকী ডেকোরেটার শিল্পী, আলোক শিল্পী, ঢাকি, পুরোহিত সকলের টিকাকরণ করাতে হবে। তাতে রাজি হয়েছে পুজো মণ্ডপগুলি।

মণ্ডপে করোনা বিধি
পুজোর চার দিন পুজো মণ্ডপ গুলিতে করোনা বিধি মেনেই দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না পুজো মণ্ডপে। তাঁরা যাতে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে মণ্ডপে প্রবেশ করেন তার জন্য প্রবেশ পথ বড় এবং বিস্তৃত রাখা হবে। তার সঙ্গে প্যান্ডেলও খোলা মেলা রাখা হবে। যাতে পর্যাপ্ত আলোবাতাস ঢুকতে পারে।

পুজোর আয়োজনে বিধি
করোনার কারণে দুর্গাপুজোর পুস্পাঞ্জলি এবং সন্ধিপুজোর নিয়েও থাকবে বিধিনিষেধষ একসঙ্গে অনেকজন পুজোয় সামিল হতে পারবেন না। নির্দিষ্ট সংখ্যক মানুষ একটা সময়ে পুস্পাঞ্জলি এবং পুজোয় অংশ নিতে পারবেন। গত বছর কলকাতা হাইকোর্ট মণ্ডপে দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেকথা মাথায় রেখেই এবার পুজোর আয়োজন করা হবে বলে জানিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব।

ডিজিটার রিপ্রেজেন্টশনে জোর
যাতে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় না থাকে সেকারণে ডিজিটাল রিপ্রেজেন্টেশনের বন্দোবস্ত করছে পুজো কমিটিগুলি। অনলাইনে যেমন পুজো দেখা যাবে তেমনই মণ্ডপের বাইরে জায়ান্টে স্ট্রিনেও ঠাকুর দেখার বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছে পুজো কমিটিগুলি।












Click it and Unblock the Notifications