অর্জুন সিংয়ের গড়ে ধস! কাউন্সিলরদের ঘর ওয়াপসিতে ভাটপাড়া গেল তৃণমূলের দখলে

তৃণমূল দাবিটা করছিল প্রায় একমাস ধরে। ভাটপাড়ায় তাঁদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এদিন তা দেখিয়ে দিল তারা। বুধবার তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে ফিরে দিয়েছেন ১২ জন কাউন্সিলর।

তৃণমূল কংগ্রেস দাবিটা করছিল প্রায় একমাস ধরে। ভাটপাড়ায় তাঁদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এদিন তা দেখিয়ে দিল তারা। বুধবার তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে ফিরে দিয়েছেন ১২ জন কাউন্সিলর। এই মুহুর্তে ভাটপাড়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা ১৭ বলে জানা গিয়েছে। এরপরেই ভাটপাড়ায় অনাস্থা আনা হবে বলে তৃণমূল সূত্রে খবর।

বিজেপির হাত ছাড়া ভাটপাড়া

বিজেপির হাত ছাড়া ভাটপাড়া

হালিশহর, বনগাঁ, নৈহাটি, গারুলিয়ার পর এবার ভাটপাড়া। লোকসভা নির্বাচনের পর জেলার একের পর এক পুরসভার কাউন্সিলররা বিজেপিতে যোগ দেওয়ায় পুরসভাগুলি হাতছাড়া হয়েছিল তৃণমূলের। আস্তে আস্তে সময়ের সঙ্গে চারটি পুরসভা ফের তৃণমূলের দখলে চলে আসার পর বাকি ছিল ভাটপাড়া। বুধবার তাও সম্পূর্ণ করে ফেলল তৃণমূল। এদিন বিজেপি থেকে তৃণমূলে ফিরে এসেছেন ১২ জন কাউন্সিলর। এখন পুরসভায় তৃণমূলের শক্তি ১৭।

ভাটপাড়ায় বর্তমান 'শক্তি'

ভাটপাড়ায় বর্তমান 'শক্তি'

ভাটপাড়ায় কাউন্সিলর সংখ্যা ৩৫ বলেও বর্তমানে এর শক্তি ৩২। যার মধ্যে তৃণমূলের দখলে এল ১৭।

২ দলের প্রেস্টিজ ফাইট

২ দলের প্রেস্টিজ ফাইট

লোকসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। তিনি বিজেপিতে যোগ দিতেই ভাটপাড়ায় পুরপ্রধানের পদ থেকে তাঁকে সরাতে নেমে পড়ে তৃণমূল। ৮ এপ্রিল সেখানে আস্থা ভোটে হেরে যান অর্জুন সিং। সেদিন ২২-১১ ভোটে হেরে গিয়েছিলেন তিনি। ৪ জুন সেখানে ফের আস্থা ভোট নেওয়া হয়। সেই ভোটে ২৬ জন কাউন্সিলর ভোট দেন বিজেপির পক্ষে। সাংসদ অর্জুন সিং-এর ভাইপো সৌরভ সিং আস্থা ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচন হন। এবার কাউন্সিলররা ফিরে যাওয়ায় পুরসভা ফের তৃণমূলের দখলে চলে গেল।

ভয় দেখিয়ে দলবদল

ভয় দেখিয়ে দলবদল

লোকসভা ভোটের পর দলবদলের সময় তৃণমূল যেই অভিযোগ তুলছিল, এবার সেই অভিযোগ তুলছে বিজেপি। ভাটপাড়া নিয়ে আপাতত অর্জুন সিং কোনও মুখ খোলেননি। কিন্তু বিজেপির সূত্রে বলা হচ্ছে, ভয় দেখিয়ে দলবদল করাচ্ছে তৃণমূল। তাদের আরও দাবি, পুরসভার দখল তৃণমূলের হাতে গেলেও, কাউন্সিলররা তলায় তলায় কাজ করবেন বিজেপির হয়েই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+