সকাল থেকে মেঘলা আকাশ! ফের নামবে তাপমাত্রা, পূর্বাভাস হাওয়া অফিসের
যতটা পরিবার বৃষ্টির কথা বলা হয়েছিল, ততটা হল না। তবে শনিবার সকাল থেকে মেঘলা আকাশ কলকাতা সহ বিস্তীর্ণ অঞ্চলে। এদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি। তবে রবিবার তাপমাত্রা
যতটা পরিবার বৃষ্টির কথা বলা হয়েছিল, ততটা হল না। তবে শনিবার সকাল থেকে মেঘলা আকাশ কলকাতা সহ বিস্তীর্ণ অঞ্চলে। এদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি। তবে রবিবার তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে।

ফের নামবে তাপমাত্রা
আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকে ফের নামবে তাপমাত্রা। ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে তাপমাত্রা। যা দিন তিনেক থাকতে পারে। তবে ঠাণ্ডা বিদায় আসন্ন বলেও জানা গিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে আগামী কয়েকদিন। শীতের আমেজ বজায় থাকবে। পাশাপাশি আগামী দুদিন রাতের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপর তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র মেঘলা আকাশ। কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা ও ঝাড়খণ্ডের সংলগ্ন জেলাগুলিতে। তবে এরপর থেকে আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপর থেকে তাপমাত্রা নামতে পারে। ৯ থেকে ১১ ফেব্রুয়ারি মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি মানের কুয়াশা থাকবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৪.৫
বাঁকুড়া ১৪.৮
ব্যারাকপুর ১৬
বর্ধমান ১৪
ক্যানিং ১৭
কোচবিহার ৭.১
দার্জিলিং ২.৮
ডায়মন্ডহারবার ১৬.৪
দিঘা ১৫
মালদহ ১৪.৯
শিলিগুড়ি ৬.৭
শ্রীনিকেতন ১৩.৬












Click it and Unblock the Notifications