সকাল থেকেই কুয়াশা, সঙ্গে বৃষ্টি! ফের জাঁকিয়ে শীত কবে, পূর্বাভাস দিল হাওয়া অফিস

বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় কুয়াশা। অন্যদিকে এদিন সকালে কলকাতার বিভিন্ন জায়গায় সামান্য বৃষ্টি হয়। বেলা বাড়লে কুয়াশা সরে যাবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় কুয়াশা। অন্যদিকে এদিন সকালে কলকাতার বিভিন্ন জায়গায় সামান্য বৃষ্টি হয়। বেলা বাড়লে কুয়াশা সরে যাবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেই ফের শীত পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 উত্তর ভারতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

উত্তর ভারতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

পশ্চিমী ঝঞ্ঝা থাকলেও উত্তর ভারতে ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। রাজস্থান, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশে শুক্রবার রাত থেকেই তাপমাত্রা নামতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শুক্র ও শনিবার দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। একইসঙ্গে এই দুই জেলায় বেশ কিছু জায়গায় ঘন কুয়াশা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে আগামী ২ দিন ঘন কুয়াশার সঙ্গে কোল্ড ডে কন্ডিশন তৈরি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে। শুক্রবার রাত থেকে পরিস্থিতির বদল হতে পারে। শনিবার থেকে ফের শীত পড়তে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৪.৯
বাঁকুড়া ১৪.৯
ব্যারাকপুর ১৪.২
বর্ধমান ১৪
ক্যানিং ১১.৪
কোচবিহার ৬.৬
দার্জিলিং ১.৬
ডায়মন্ডহারবার ১৫.৯
দিঘা ১৬
মালদহ ১২.৪
পুরুলিয়া ১২
শিলিগুড়ি ৬.৬
শ্রীনিকেতন ১৪.৫

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+