রাজ্যে ফের জাঁকিয়ে শীত! সরস্বতী পুজোয় বৃষ্টি কোন কোন জেলায়, পূর্বাভাস হাওয়া অফিসের

বিবারের থেকে সোমবার তাপমাত্রা সামান্য বাড়লেও রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস।

বিবারের থেকে সোমবার তাপমাত্রা সামান্য বাড়লেও রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। রবিবার তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার থেকে তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানানো হয়েছে।

সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাস

সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাস

মঙ্গল থেকে বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। প্রসঙ্গত বুধবার ও বৃহস্পতিবার সরস্বতী পুজো।

 উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গল ও বুধবার দার্জিলিং ও কালিম্পং-এ হাল্রা বৃষ্টি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তবে পরের দুদিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকলেও, বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবারেও বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। তার পরের দুদিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৯.৯
বালুরঘাট ১১.৪
বাঁকুড়া ১০.৮
ব্যারাকপুর ১০
বর্ধমান ১০
ক্যানিং ১১
কোচবিহার ৭.৬
দার্জিলিং ২.৬
ডায়মন্ডহারবার ১২.৮
দিঘা ১২.৭
মালদহ ১২.৩
পুরুলিয়া ৮.৬
শিলিগুড়ি ৬.৮
শ্রীনিকেতন ৯.১

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+