মাঘের শেষে ফের নামল পারদ! তাপমাত্রা আরও নামার পূর্বাভাস হাওয়া অফিসের
২ দিনে ৪ ডিগ্রি নেমেছে পারদ। আগামী ২ দিনে তাপমাত্রা আরও নামতে পারে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
২ দিনে ৪ ডিগ্রি নেমেছে পারদ। আগামী ২ দিনে তাপমাত্রা আরও নামতে পারে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। শুধু কলকাতাতেই নয়, প্রায় সব জেলাতেই নেমেছে পারদ। উত্তরে হাওয়ায় আপাতত কোনও বাধা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে।

মাঘের শেষে ফের নামল পারদ
মাঘের শেষে ফের নামল পারদ। মেঘ সরে যেতে রোদ উঠতেই পারদ নেমে যায়। শুধু কলকাতাতেই নয়, জেলাগুলিতেও নেমে গিয়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বুধবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে আগামী কয়েকদিন। শীতের আমেজ বজায় থাকবে। রাতের তাপমাত্রারও সেরকম কোনও পুরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আপাতত আকাশ পরিষ্কার থাকবে। শীতের ব্যাঘাত ঘটার সম্ভাবনা নেই আগামী ২ দিন। আবহাওয়া আপাতত শুকনোই থাকবে। রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১১.৩
বালুরঘাট ১২.৮
বাঁকুড়া ১১.১
ব্যারাকপুর ১০.৬
বর্ধমান ১০
ক্যানিং ১৩
কোচবিহার ৯.১
দার্জিলিং ৩.৫
ডায়মন্ডহারবার ১৩.৪
দিঘা ১২.১
মালদহ ১৩.১
শিলিগুড়ি ৬.৫
শ্রীনিকেতন ১০.২












Click it and Unblock the Notifications