রামায়ণের রামচন্দ্রের সঙ্গে তুলনা নিজেকে! কেন বিজেপিতে, ব্যাখ্যা করলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু

রামায়নের রামচন্দ্রের সঙ্গে তুলনা নিজেকে! কেন বিজেপিতে, ব্যাখ্যা করলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু

বাবা মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পরেই তিনি ছিলেন তৃণমূলে। সেই সময় তাঁকে নানা অপমান সহ্য করতে হয়েছে। মুকুল রায় গদ্দার সেই কথাও শুনতে হয়েছে। এই সব অপমানের জবাব দিতেই তিনি বিজেপিতে। যারা তাঁর বাবাকে গদ্দার বলেছেন, তাদের বাংলা ছাড়া করবেন। এমনটাই বলেছেন শুভ্রাংশু রায়।

তৃণমূলের মিছিল থেকে বাড়ির সামনে প্রস্রাব

তৃণমূলের মিছিল থেকে বাড়ির সামনে প্রস্রাব

শুভ্রাংশু রায় জানিয়েছেন তাঁর বাবা মুকুল রায় ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন। তারপরেই দুই বছর তিনি তৃণমূলে ছিলেন। যদিও সেই সময়ের মধ্যে তাঁকে নানা অপমান সহ্য করতে হয়েছে তৃণমূলে। শুভ্রাংশুর অভিযোগ তৃণমূলের মিছিল গেলে, সেই মিছিল থেকে বাড়ির সামনে প্রস্রাব পর্যন্ত করা হয়েছে।

বিজেপিতে যোগদানের অন্যতম কারণ বাবা

বিজেপিতে যোগদানের অন্যতম কারণ বাবা

শুভ্রাংশু রায় বলেছেন, তাঁর বিজেপিতে যোগদানের অন্যতম কারণ হলেন বাবা। এব্যাপারে তিনি ছোটবেলায় ঠাকুরমার রামায়ন মহাভারত পড়ে শোনানোর কথা জানান তিনি। সেখান থেকেই তিনি বলেন, রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন বাবার কথা রাখতে। তৃণমূলে থাকার সময় তিনি দেখেছেন, কীভাবে তাঁর বাবাকে অপমান করা হচ্ছে। তারই জবাব দিতে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।

অপমানকারীদের যোগ্য জবাব দিতে বিজেপিতে

অপমানকারীদের যোগ্য জবাব দিতে বিজেপিতে

শুভ্রাংশু রায় জানিয়েছেন, বাবার অপমাণকারীদের যোগ্য জবাব তিনি দিতে চান। যারা তার বাবাকে গদ্দার বলেছে তাদের বাংলা থেকে সরাতেই তাঁর বিজেপিতে যোগ দেওয়া বলে জানিয়েছেন তিনি।

তৃণমূলে ব্রাত্য করে রাখা হয়েছিল

তৃণমূলে ব্রাত্য করে রাখা হয়েছিল

মুকুল রায়ের পুত্রের অভিযোগ বাবার তৃণমূল ত্যাগের পর তাঁকে সেখানে ব্রাত্য করে রাখা হয়েছিল। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর অমিত শাহ, জেপি নাড্ডারা তাঁর পিঠে হাত রেখে কথা বলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+